ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

কক্সবাজার থেকে শুরু হচ্ছে এনসিপির পাঁচ জেলার পদযাত্রা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৮:৫১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৮:৫১:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
কক্সবাজার থেকে শুরু হচ্ছে এনসিপির পাঁচ জেলার পদযাত্রা ছবি: সংগৃহীত
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই) কক্সবাজার থেকে শুরু হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পদযাত্রা। এ উপলক্ষে শুক্রবার রাতেই কক্সবাজারে পৌঁছাবেন দলের কেন্দ্রীয় নেতারা।
 
কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন জানান, কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রা শুরু করতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, তাসনীম জারা সহ কেন্দ্রীয় নেতারা শুক্রবার রাতেই কক্সবাজারে আসবেন।
 
শনিবার সকাল ১০টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক অতিক্রম করে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জনসভায় অংশ নেবেন তারা। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
 
সুজা উদ্দিন বলেন, “কক্সবাজারের প্রতিটি উপজেলা ও ইউনিয়ন থেকে মানুষ পদযাত্রায় অংশ নিতে প্রস্তুত। যেভাবে জুলাই আন্দোলন শহরে প্রবেশ করেছিল, তেমনি এ পদযাত্রাও শহরে প্রবেশ করে জনসমুদ্রে রূপ নেবে।”
 
তিনি আরও বলেন, কক্সবাজার রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও আন্তর্জাতিক শহর। এনসিপির কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইতোমধ্যে মতবিনিময় হয়েছে এবং তারা আশাবাদী—প্রোগ্রাম শান্তিপূর্ণভাবে শেষ হবে।
 
কক্সবাজার জেলা এনসিপির সংগঠক ওমর ফারুখ জানান, কেন্দ্রীয় নেতারা ফেরার পথে চকরিয়া, ঈদগাঁও ও রামুতে যাত্রাবিরতির সময় স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং লিফলেট বিতরণ করবেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।