ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) , ২৫ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে দম্পতি র‌্যাব নাম পরিবর্তন হয়ে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ পশ্চিমবঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে দেড় হাজার মসজিদ থেকে মাইক অপসারণ থাইল্যান্ডে বন্দুকধারীর গুলিতে শিক্ষক নিহত, হামলাকারীর আত্মহত্যা হামলা চালালে মধ্যপ্রাচ্যে ব্ল্যাকআউটের কঠোর হুঁশিয়ারি ইরানের ভিআইপিদেরও বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে ছাড় দেওয়া হবে না: মন্ত্রী বিদেশের কারাগারে দক্ষিণ কোরিয়ার বন্দি ২৫ শতাংশ বেড়েছে যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত বায়তুল মোকাররমে জুমার বয়ান ও নামাজ পড়াবেন দেওবন্দের মুহতামিম রিপাবলিক বাংলা ছাড়লেন জনপ্রিয় ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ভুল তথ্যে শোন অ্যারেস্ট আবেদন, বরগুনার এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশের পথচলার কেন্দ্র হবে: ড. ইউনূস সৌরবিদ্যুৎসহ বিভিন্ন খাতে সৌদির বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর হাসপাতালে হামলায় ছাত্রদল ও ছাত্রলীগের আচরণ ইসরায়েলের মতো: সাদিক আল-আকসা দখলের পথে ইসরায়েলীরা,হাতছাড়ার ঝুঁকিতে জরুরি বৈঠক জর্ডানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফুঁসে উঠেছে তিস্তা ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে পিটিআইয়ের আজ বিক্ষোভ রাশিয়ায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করা হয়েছে: কিয়েভ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: তিস্তা চুক্তি নিয়ে নতুন আশায় বিএনপি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০১:৪১:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০১:৪১:২৯ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ১৪ বার পঠিত
পশ্চিমবঙ্গে বিজেপির জয়: তিস্তা চুক্তি নিয়ে নতুন আশায় বিএনপি ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ে বাংলাদেশ-ভারতের অমীমাংসিত তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে নতুন করে আশার আলো দেখছে বাংলাদেশের বর্তমান সরকারি দল বিএনপি। এই জয়ে বিজেপিকে অভিনন্দন জানানোর পাশাপাশি শুভেন্দু অধিকারীর নেতৃত্বের প্রশংসা করেছে দলটি। বিএনপি বলছে, এই পরিবর্তনের ফলে দীর্ঘদিনের ঝুলে থাকা তিস্তা চুক্তি বাস্তবায়নে গতি আসবে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধিতার কারণেই এতদিন তিস্তা চুক্তি সম্ভব হয়নি। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় এখন নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে সমন্বয় করে এই চুক্তি বাস্তবায়ন সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।   

আজিজুল বারী হেলাল বলেন, আগে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ই ছিলেন তিস্তা চুক্তির প্রধান অন্তরায়। বাংলাদেশ ও ভারত সরকার- উভয়ই এই চুক্তি চাইলেও পশ্চিমবঙ্গ সরকারের অনড় অবস্থানের কারণে তা সম্ভব হয়নি। এখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার কেন্দ্রে থাকা মোদি সরকারের সঙ্গে একযোগে কাজ করে বাংলাদেশের এই দীর্ঘদিনের দাবি পূরণ করবে বলে আমাদের বিশ্বাস।

বিএনপির এই নেতা বলেন, ভারতের অন্যান্য রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গেই বাংলাদেশের দীর্ঘতম সীমান্ত। তাই পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন কেবল তিস্তা ইস্যুই নয়, বরং দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে। আদর্শিক ভিন্নতা থাকলেও তিস্তা ও সীমান্ত নিরাপত্তার মতো জাতীয় স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে দুই দলই (বিএনপি ও বিজেপি) ঐকমত্য পোষণ করে বলে তিনি মন্তব্য করেন।

 ১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তির মেয়াদ চলতি বছরেই শেষ হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি জানিয়ে এলেও পশ্চিমবঙ্গের আপত্তিতে তা থমকে আছে। ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তা পানিবণ্টন চুক্তি নিয়ে একটি সমঝোতা হয়েছিল। সেখানে বাংলাদেশ ৩৭.৫ ও ভারতের ৪২.৫ শতাংশ পানি পাবে বলে প্রস্তাব দেওয়া হলেও শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তা বাতিল হয়।

এর আগে, ১৯৮৩ সালে একটি অস্থায়ী চুক্তি হলেও তার পূর্ণ বাস্তবায়ন দেখা যায়নি। ওই চুক্তির আওতায় বাংলাদেশ ৩৬ শতাংশ এবং ভারত ৩৯ শতাংশ পানি পাওয়ার কথা ছিল। এছাড়া বাকি ২৫ শতাংশের বিষয়টি পরে নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছিল। তবে সেই ব্যবস্থা কখনোই পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর ন্যায্য ও সমতাভিত্তিক পানিবণ্টন চুক্তির মাধ্যমে অতীতের সব মতপার্থক্য নিরসনের প্রত্যাশাও জাগিয়েছিল।

বাংলাদেশ ও ভারতের মাঝে ৫৪টি অভিন্ন নদী থাকলেও এখন পর্যন্ত কেবল গঙ্গা ও কুশিয়ারা নিয়ে দুই দেশের মাঝে চুক্তি হয়েছে। তিস্তা ও ফেনীসহ অন্যান্য নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা দীর্ঘ সময় ধরে ঝুলে আছে। আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি ও বিজেপির মধ্যে আদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও তিস্তা ব্যারেজ ও বাংলাদেশ-ভারতের বৃহত্তর সম্পর্কসহ কিছু নির্দিষ্ট বিষয়ে উভয়পক্ষ একমত। তিনি বলেন, পশ্চিমবঙ্গের নতুন সরকার সেই সম্পর্ককে আরও ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে।


সূত্র: এএনআই

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।