ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প

'দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি শ্রমিকদের উস্কানি দিয়ে আন্দোলনে নামিয়েছে'

পোশাকশিল্পে অস্থিরতা ও কারখানায় অগ্নিসংযোগের পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য বিএনপির এই নেতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৯:২৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৯:২৫:১৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
'দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি শ্রমিকদের উস্কানি দিয়ে আন্দোলনে নামিয়েছে' ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, সরকারের সফলতাকে ব্যর্থতায় পরিণত করতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্যই একটি অপশক্তি কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় খাত পোশাক খাতকে অস্থিতিশীল করার জন্য গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর শ্রমিকদের উস্কানি দিয়ে আন্দোলনে নামিয়েছে এবং ফ্যাক্টরিগুলোতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তারা এ ধরনের ষড়যন্ত্র প্রতিনিয়ত করে যাচ্ছে। যার কারণে আমাদের সচেতন থাকতে হবে। 


তিনি সোমবার (২ নভেম্বর) দুপুরে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


খায়রুল কবির খোকন বলেন, নিষিদ্ধ সংগঠনটির কথিত ফ্যাসিস্ট দোসর দালালরা আবার বাংলাদেশকে পাশের একটি দেশের ইন্দন মদদে নতুন করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে লিপ্ত রয়েছে। এছাড়াও যেসব ধর্ম ব্যবসায়ীরা জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছিল, সে অপশক্তিরাও আবার নতুন করে কথিত ফ্যাসিস্ট সরকারের সাথে মিলে গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে। তারা ননইস্যুকে ইসু করে অযৌক্তিকভাবে আন্দোলন করে পুরো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এতে কোনো লাভ হবে না, কারণ জনগণ অত্যন্ত সচেতন। কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যহত করা যাবে না। 


বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চেয়ারম্যান মাহবুবুল আলম, জেলা বিএনপির সহ-সভাপতি একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ। এর আগে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পুকুরে মাছের পুনা অবমুক্ত করেন এবং কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন অতিথিবৃন্দ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।