ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প রাজধানীর যানজট নিরসনে সরকারের চার বড় উদ্যোগ ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার

‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় এনইসির প্রতিবাদ

রাশেদ খানের কর্মকাণ্ডকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত বলছে সম্পাদকদের সংগঠন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৩:১৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৩:১৪:২০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় এনইসির প্রতিবাদ ছবি: সংগৃহীত

‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। একই সঙ্গে পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সম্পাদকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।


রোববার (১ নভেম্বর) দেওয়া এক যৌথ বিবৃতিতে এনইসির সভাপতি শফিক রেহমান ও কোষাধ্যক্ষ শফিকুল আলম এ প্রতিবাদ জানান।


বিবৃতিতে তারা বলেন, দায়িত্বশীল সরকারি পদে থেকে সংবাদপত্র ছিঁড়ে ফেলার দৃশ্য ভিডিও করে প্রচার করা গণমাধ্যমের ওপর সরাসরি আঘাতের শামিল। এ ধরনের আচরণ সংবাদপত্রের স্বাধীনতার মৌলিক নীতির পরিপন্থী।


তারা আরও বলেন, ‘আমার দেশ’ কিংবা অন্য কোনো সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে কারও আপত্তি থাকলে প্রতিবাদলিপি পাঠানো, প্রেস কাউন্সিলে অভিযোগ করা অথবা আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এসব প্রক্রিয়া অনুসরণ না করে সামাজিক যোগাযোগমাধ্যমে পত্রিকা ছেঁড়ার ভিডিও প্রকাশ করা গ্রহণযোগ্য নয় বলে তারা মনে করেন।


বিবৃতিতে এনইসি নেতারা সম্প্রতি ‘আমার দেশ’-এর একটি পুরোনো প্রতিবেদনকে কেন্দ্র করে সম্পাদক মাহমুদুর রহমানকে আইনের আওতায় আনার দাবির বিষয়টিও উল্লেখ করেন। তাদের মতে, এ ধরনের বক্তব্য সম্পাদককে হুমকি দেওয়ার শামিল এবং উসকানিমূলক।


এনইসি নেতারা অতীতের ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে বলেন, আগের সরকারের আমলে যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়া, পুড়িয়ে দেওয়া এবং পত্রিকা কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছিল। বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকেও একই ধরনের আচরণ দেখা যাওয়াকে তারা দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন।


বিবৃতিতে সংবাদপত্রের ওপর আক্রমণ, সম্পাদকদের হুমকি এবং বিদ্বেষমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। নেতারা সতর্ক করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করার ঝুঁকি তৈরি করে।


এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ফেসবুক লাইভে এসে ‘আমার দেশ’ পত্রিকার বিরুদ্ধে তার বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের অভিযোগ তোলেন। এ সময় পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানকে নিয়েও আক্রমণাত্মক বক্তব্য দেন তিনি।


একপর্যায়ে লাইভ চলাকালে ‘আমার দেশ’-এর একটি ছাপা কপি ছিঁড়ে ফেলেন রাশেদ খান। এ ঘটনার ব্যাখ্যায় তিনি বলেন, কোনো পত্রিকা নয়, তিনি একটি মিথ্যা ন্যারেটিভ ছিঁড়েছেন। তার এ কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।