ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প রাজধানীর যানজট নিরসনে সরকারের চার বড় উদ্যোগ ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার

যুবসমাজকে কাজে লাগিয়ে উন্নয়নের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

যুবশক্তিকে কর্মমুখী করে উৎপাদন ও দেশ গঠনে সম্পৃক্ত করার তাগিদ রাষ্ট্রপতির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৩:০০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৩:০৫:২৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
যুবসমাজকে কাজে লাগিয়ে উন্নয়নের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছবি: সংগৃহীত

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানো গেলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব।


রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


রাষ্ট্রপতি বলেন, দেশের জনসংখ্যার সবচেয়ে বড় অংশ যুবসমাজ। জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হিসেবে পরিচিত এই জনগোষ্ঠী দেশের জন্য বড় সম্পদ ও সম্ভাবনা। তাদের যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ সাফল্যের পথে এগিয়ে যাবে।


বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার প্রস্তুতির সময় আরও তিন বছর বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে হবে, যাতে উত্তরণের পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ টিকে থাকতে পারে।


এ ক্ষেত্রে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তারাই দেশের ভবিষ্যৎ চালিকাশক্তি। ভবিষ্যৎ নির্মাণের দায়িত্বও তাদের ওপর বর্তায়।


তিনি আরও বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে যুবসমাজকে কর্মমুখী করতে হবে এবং উৎপাদন ব্যবস্থায় তাদের সম্পৃক্ত করতে হবে। শুধু রাজনৈতিক বিপ্লব বা পরিবর্তনের মাধ্যমে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়, পাশাপাশি দেশ গড়ার কাজও করতে হবে।


যুব উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান ও কার্যক্রমের কথাও উল্লেখ করেন তিনি।


দেশ গঠন ও উন্নয়নে যুবকদের নেতৃত্বের জায়গায় নিয়ে আসার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে তাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে। দেশের অগ্রযাত্রা ও যুবসমাজের ভাগ্য পরিবর্তনে কোনো ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।