ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ওমান সাগরে ২০ লাখ লিটার চোরাই জ্বালানি বহনকারী বিদেশি ট্যাংকার জব্দ করল ইরান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১২:৫৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১২:৫৪:২৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
ওমান সাগরে ২০ লাখ লিটার চোরাই জ্বালানি বহনকারী বিদেশি ট্যাংকার জব্দ করল ইরান সংগৃহীত ছবি

ওমান সাগরে একটি বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। ধারণা করা হচ্ছে, জাহাজটি প্রায় ২০ লাখ লিটার চোরাই জ্বালানি বহন করছিল। বুধবার (১৬ জুলাই) দেশটির হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোজতবা গাহরেমানি এ তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, ইরানের সামুদ্রিক সীমানায় সন্দেহজনকভাবে চলাফেরার সময় ট্যাংকারটি নজরদারিতে আসে। পরে বৈধ কাগজপত্রের ঘাটতির কারণে সেটিকে আটক করা হয়। খবর ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের-এর।
 

জাহাজটির জাতীয়তা বা গন্তব্য সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তবে ট্যাংকারটি বর্তমানে দক্ষিণ ইরানের জাস্ক বন্দরে রয়েছে এবং সেখানে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
 

প্রধান বিচারপতি আরও জানান, জাহাজের ক্যাপ্টেনসহ ১৭ জন ক্রুকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে এবং তেলের নমুনা বিশ্লেষণ ও কাগজপত্র যাচাই করা হচ্ছে।
 

তিনি বলেন, “তদন্ত শেষে মামলার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।”
 

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ ইরানের সামুদ্রিক নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে কঠোর মনোভাবেরই প্রতিফলন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।