ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ইন্টারনেটের গতি বাড়ানো ও খরচ কমাতে কাজ করছে সরকার: তৈয়্যব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১২:৪০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১২:৪০:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
ইন্টারনেটের গতি বাড়ানো ও খরচ কমাতে কাজ করছে সরকার: তৈয়্যব ছবি: সংগৃহীত

ইন্টারনেটের গতি বাড়াতে ও দাম কমাতে কাজ করছে সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন ও টেলিকম পলিসিতে পরিবর্তন আনার বিষয়েও কাজ চলছে।
 

বুধবার (১৬ জুলাই) সকালে ‘বায়োটিক ইলেকট্রনিক্স, এআই অ্যান্ড রোবোটিকস সামিট’-এ এসব তথ্য জানান তিনি।
 

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, জাতীয় এআই নীতি (National AI Policy) ও ডেটা গভর্নেন্স অ্যাক্ট প্রণয়নের কাজও চলছে। আধুনিক যোগাযোগ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে টেলিকম ও আইসিটি আইন যুগোপযোগী করা হবে। একই সঙ্গে পেমেন্ট ইকোসিস্টেম উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
 

তিনি বলেন, “ন্যাশনাল এপিআই হাব তৈরি করা হবে এবং ক্লাউড সক্ষমতা বাড়াতে সরকারিভাবে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।”
 

তৈয়্যব আরও বলেন, “সরকারি অফিসে অনলাইনে আবেদন করে পরে কাগজের ডাউনলোড কপি নিতে হয়—এটাই ডিজিটালাইজেশন নয়। আমাদের আসল ডিজিটাল রূপান্তরের পথে যেতে হবে।”
 

এ সময় তিনি জানান, সিটি করপোরেশনের ফ্রন্ট ডেস্ক ব্যবস্থাপনাও সক্রিয় করা হচ্ছে, যাতে নাগরিকসেবা আরও সহজ হয়। এই অন্তর্বর্তী সরকার প্রযুক্তি খাতে যেসব কার্যক্রম শুরু করেছে, পরবর্তী সরকার এগুলো এগিয়ে নেবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।