ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

৭ কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০ জুলাইয়ের মধ্যে,পরীক্ষা আগস্টের শেষে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৬:৩১:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৬:৩১:৫২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
৭ কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০ জুলাইয়ের মধ্যে,পরীক্ষা আগস্টের শেষে ছবি: সংগৃহীত
রাজধানীর সরকারি সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি খুব শিগগিরই প্রকাশ করা হতে পারে। ২০ জুলাইয়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হতে পারে। আর আগস্ট মাসের শেষদিকে ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে।
 
সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
 
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধীনে প্রথমবারের মতো সাত কলেজের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। কলেজগুলোতে পাঠদান পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেছে।
 
এ কে এম ইলিয়াস সংবাদমাধ্যমকে বলেন, “ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমরা আশা করছি, ২০ জুলাইয়ের মধ্যে তা প্রকাশ করতে পারব। এরপর অনলাইন আবেদন শুরু হবে এবং আগস্টের শেষদিকে কিংবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
 
তিনি আরও বলেন, “ভর্তি প্রক্রিয়া দ্রুত শেষ করে অক্টোবর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার লক্ষ নিয়ে আমরা এগোচ্ছি।”
 
২০২৩ সালে এইচএসসি ও সমমান পাস করা শিক্ষার্থীদের জন্য এবারের ভর্তি পরীক্ষায় আবেদন করার সুযোগ রাখার বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তিনি। তিনি জানান, এখন পর্যন্ত আমাদের পরিকল্পনায় সেকেন্ড টাইম শিক্ষার্থীদের সুযোগ রাখছি। তবে এটি আগামী বছর থেকে বাতিল হতে পারে।
 
অন্যদিকে, সনাতন পদ্ধতিতেই এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন সাত কলেজের প্রশাসক। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রযুক্তিগত সহায়তা নেওয়ার কথা ভাবা হচ্ছে। বিষয়টি নিয়ে বুয়েটের সঙ্গে আলোচনা চলছে, চূড়ান্ত হলে তারা প্রযুক্তিগত দিক পরিচালনা করবে।
 
প্রসঙ্গত, সাত কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি” চূড়ান্ত হয়েছে। গত মার্চে ইউজিসিতে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে এক সভায় এ নাম নির্ধারণ করা হয়। নামটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং উপদেষ্টা পরিষদের অনুমোদন শেষে রাষ্ট্রপতির সম্মতিক্রমে অধ্যাদেশ জারি করা হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।