ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

আবারও স্বর্ণের দামে বড় লাফ, ইতিহাস গড়লো নতুন দাম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১০:০৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ১০:০৮:৩৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
আবারও স্বর্ণের দামে বড় লাফ, ইতিহাস গড়লো নতুন দাম

দেশের বাজারে আবারও রেকর্ড গড়লো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা নির্ধারণ করেছে—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
 

এর আগে ২২ ক্যারেটের ভরি প্রতি দাম ছিল ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৫ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য সামান্য কমলেও আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।”
 

 নতুন মূল্য তালিকা (ভরি প্রতি)

  • ২২ ক্যারেট: ২,১৬,৩৩২ টাকা

  • ২১ ক্যারেট: ২,০৬,৬১৬ টাকা

  • ১৮ ক্যারেট: ১,৭৬,৪৬৮ টাকা

  • সনাতন পদ্ধতি: ১,৪৭,১৩৩ টাকা

এর আগে ধারাবাহিকভাবে কয়েক দফায় দাম বৃদ্ধি করা হয়। সর্বশেষ সমন্বয়ের পর ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা।
 

স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হবে ৪,৯৮০ টাকা, ২১ ক্যারেট ৪,৭৪৭ টাকা, ১৮ ক্যারেট ৪,০৭১ টাকা এবং সনাতন পদ্ধতির ৩,০৫৬ টাকা ভরিতে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।