ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে আরও ৩ কোটি ৮০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১০:০২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ১০:০২:১৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে আরও ৩ কোটি ৮০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতা বজায় রাখা এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা করতে ব্যাংকগুলো থেকে নিয়মিত ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ অক্টোবর) ৬টি ব্যাংক থেকে মোট ৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (৩৮ মিলিয়ন ডলার) ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক।
 

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতিতে প্রতি ডলারের গড় মূল্য নির্ধারিত হয় ১২১ টাকা ৮০ পয়সা।
 

এর আগে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) ১০টি ব্যাংক থেকে ১০ কোটি ৭০ লাখ ডলার এবং সোমবার (৬ অক্টোবর) ৮টি ব্যাংক থেকে ১০ কোটি ৪০ লাখ ডলার ক্রয় করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
 

চলতি ২০২৫-২৬ অর্থবছরে নিলাম পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত মোট ২১২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার কিনেছে। গত ১৩ জুলাই থেকে নিলাম পদ্ধতিতে ডলার ক্রয়ের এই কার্যক্রম শুরু হয়।
 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান,

“আজ মাল্টিপল প্রাইস অকশনের মাধ্যমে ৬ ব্যাংক থেকে ৩৮ মিলিয়ন ডলার কেনা হয়েছে। এ নিয়ে চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২১২ কোটি ৬০ লাখ।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।