ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

আবারও এক্সে বিভ্রাট: লগইন ও প্রোফাইল দেখায় সমস্যায় ব্যবহারকারীরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ১০:৩৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ১০:৩৬:০৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
আবারও এক্সে বিভ্রাট: লগইন ও প্রোফাইল দেখায় সমস্যায় ব্যবহারকারীরা ছবি: সংগৃহীত

 

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আবারও সার্ভারজনিত সমস্যা দেখা দিয়েছে। ব্যবহারকারীদের একটি বড় অংশ লগইন করতে না পারা এবং প্রোফাইল লোড না হওয়ার অভিযোগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের ত্রুটি শনাক্তকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার এই বিভ্রাটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
 

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ১৯ মিনিটে এক্স ব্যবহারে সমস্যার অভিযোগ বাড়তে শুরু করে। ওই সময় বাংলাদেশ সময় ছিল রাত ৮টা ১৯ মিনিট। ডাউনডিটেক্টরের তথ্যে দেখা যায়, তখন প্রায় ২৩ হাজার ব্যবহারকারী লগইন ও প্রোফাইল দেখায় সমস্যার কথা জানান।
 

এই সমস্যার প্রভাব যুক্তরাষ্ট্রের বাইরেও ছড়িয়ে পড়ে। যুক্তরাজ্যে ৭ হাজারের বেশি ব্যবহারকারী এবং কানাডায় প্রায় ৩ হাজার ব্যবহারকারী একই সময় এক্সের সার্ভার ডাউন থাকার অভিযোগ করেছেন। ফলে বিভিন্ন অঞ্চলে ব্যবহারকারীদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
 

এর আগেও একাধিকবার এক্সে এ ধরনের বিভ্রাট দেখা গেছে। গত বছরের মার্চ মাসে বিশ্বজুড়ে প্ল্যাটফর্মটি কয়েক ঘণ্টার জন্য ডাউন হয়ে যায়। সেদিন ব্যবহারকারীরা একাধিকবার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ করেছিলেন এবং ডাউনডিটেক্টরেও ব্যাপক প্রতিবেদন জমা পড়ে। ধারাবাহিক এসব প্রযুক্তিগত সমস্যার কারণে প্ল্যাটফর্মটির স্থিতিশীলতা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।