ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

রুশ সীমান্তে ২৮০ কিমি দীর্ঘ ‘প্রতিরক্ষা প্রাচীর’ নির্মাণ সম্পন্ন করল লাটভিয়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১২:২৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১২:২৬:২৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
রুশ সীমান্তে ২৮০ কিমি দীর্ঘ ‘প্রতিরক্ষা প্রাচীর’ নির্মাণ সম্পন্ন করল লাটভিয়া ছবি: সংগৃহীত
আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ ঠেকাতে রাশিয়ার সঙ্গে তাদের দীর্ঘ ২৮০ কিলোমিটার সীমান্তজুড়ে প্রতিরক্ষাবেষ্টনী (ফোর্টিফায়েড ফেন্সিং) নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন করেছে লাটভিয়া। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) লাটভিয়া সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই প্রকল্পের সমাপ্তি ঘোষণা করে। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে রাশিয়ার সম্ভাব্য প্রভাব ও অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ রোধে এই সীমানা প্রাচীরকে দেশটির জাতীয় নিরাপত্তার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অর্জন হিসেবে দেখা হচ্ছে।
 
প্রতিরক্ষা বেড়া নির্মাণের কাজ শেষ হলেও লাটভিয়া সরকার সীমান্ত এলাকায় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছে। নতুন এই পরিকল্পনার আওতায় সীমান্ত রক্ষী বাহিনীর দ্রুত চলাচলের জন্য টহল সড়কগুলোর আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হবে। যেসব অঞ্চলে ভৌগোলিক কারণে সাধারণ সড়ক নির্মাণ করা অসম্ভব বা যাতায়াত অত্যন্ত কঠিন, সেখানে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। বিশেষ করে লেক পিটেল সংলগ্ন দুর্গম জলাভূমি এলাকায় চলাচলের জন্য ভাসমান ‘পন্টুন পথ’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
 
লাটভিয়া সরকারের দেওয়া তথ্যমতে, এই পন্টুন পথ নির্মাণের মূল কাজ ২০২৬ সালের মাঝামাঝি সময়ে শুরু হওয়ার কথা রয়েছে। প্রকল্পটির উদ্দেশ্য হলো সীমান্তে নজরদারি বাড়ানো এবং দ্রুত সময়ের মধ্যে যেকোনো পরিস্থিতির মোকাবিলা করা। মূলত ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বাল্টিক রাষ্ট্রগুলোতে রাশিয়ার পক্ষ থেকে যে ‘হাইব্রিড থ্রেট’ বা কৃত্রিমভাবে তৈরি অভিবাসন সংকটের আশঙ্কা করা হচ্ছিল, তা রুখতেই এই বিশাল প্রাচীর নির্মাণ করা হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এই ফোর্টিফায়েড ফেন্সিং শুধু লাটভিয়া নয়, বরং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পূর্ব সীমান্তকেও আরও সুরক্ষিত করবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।