ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ট্রাম্প ক্লাস যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা, ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রণতরীর দাবি যুক্তরাষ্ট্রের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০৯:১৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০৯:১৩:৪৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
ট্রাম্প ক্লাস যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা, ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রণতরীর দাবি যুক্তরাষ্ট্রের ছবি সংগৃহীত

ইতিহাসের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি অনুযায়ী, ‘ট্রাম্প ক্লাস’ নামে পরিচিত এই নতুন শ্রেণির রণতরী হবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে নির্মিত যেকোনো যুদ্ধজাহাজের চেয়ে আকারে বড়, গতি ও সক্ষমতায় উন্নত এবং বহুগুণ বেশি শক্তিশালী। নৌবাহিনীর বিশেষ বহর ‘গোল্ডেন ফ্লিট’-এর অংশ হিসেবে এই যুদ্ধজাহাজগুলো নির্মাণ করা হবে বলে তিনি জানান।

ডোনাল্ড ট্রাম্প বলেন, বৈশ্বিক সামরিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রভাব ও শ্রেষ্ঠত্ব বজায় রাখতে রাশিয়া ও চীনের মতো পরাশক্তির সঙ্গে টেক্কা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, নতুন প্রজন্মের এই যুদ্ধজাহাজগুলো যুক্তরাষ্ট্রের নৌক্ষমতার এক নতুন অধ্যায় সূচনা করবে।

ট্রাম্প ক্লাস যুদ্ধজাহাজকে ইতিহাসের প্রথম গাইডেড মিসাইল ব্যাটলশিপ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এসব রণতরীতে পারমাণবিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা থাকবে বলে দাবি করা হয়েছে। সামরিক কৌশলগত দিক থেকে এই যুদ্ধজাহাজের মূল উদ্দেশ্য হবে শক্তি প্রদর্শন, আক্রমণাত্মক অভিযান পরিচালনা এবং সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা।

এই শ্রেণির যুদ্ধজাহাজকে একটি নতুন ধরনের বৃহৎ সারফেস কমব্যাট্যান্ট হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যার আঘাত হানার সক্ষমতা আগের যেকোনো যুদ্ধজাহাজের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হবে। ট্রাম্পের দাবি, এটি আগের প্রজন্মের জাহাজের তুলনায় বহুগুণ বেশি দূরত্বে শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে।

রণতরীগুলোতে বড় আকারের মিসাইল ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম সংযোজনের পরিকল্পনার কথাও জানান তিনি। এর মাধ্যমে দীর্ঘপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এমন কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব হবে, যা বর্তমানে মার্কিন নৌবহরের কার্যক্ষমতার বাইরে। পরিস্থিতি অনুযায়ী এই যুদ্ধজাহাজ এককভাবে অভিযান পরিচালনা করতে পারবে, আবার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ হিসেবেও মোতায়েন করা যাবে।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, প্রতিটি ট্রাম্প ক্লাস যুদ্ধজাহাজ সম্পূর্ণ যুক্তরাষ্ট্রে নির্মিত হবে এবং এর ওজন আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টনের মধ্যে হবে। তাঁর মতে, এগুলো হবে এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে বড়, ভারী এবং সাঁজোয়া নৌযুদ্ধের রণতরী, যা আগের আইওয়া শ্রেণির যুদ্ধজাহাজের তুলনায় বহুগুণ বেশি শক্তিশালী।

এ ছাড়া এই যুদ্ধজাহাজে ইলেকট্রিক রেল গান, ক্রুজ মিসাইল এবং অত্যাধুনিক লেজার অস্ত্র সংযোজনের কথাও উল্লেখ করেন ট্রাম্প। তাঁর দাবি অনুযায়ী, এসব যুদ্ধব্যবস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে, যা ট্রাম্প ক্লাসকে ভবিষ্যতের মার্কিন নৌবাহিনীর সম্ভাব্য ফ্ল্যাগশিপে পরিণত করবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।