ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ক্রিসমাস ছুটিতে ভারতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ, কবে থেকে মিলবে পরিষেবা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ১১:০৬:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ১১:০৬:৪৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
ক্রিসমাস ছুটিতে ভারতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ, কবে থেকে মিলবে পরিষেবা ছবি: সংগৃহীত

 

মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশের ফলে ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলো ২৪ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় ভিসা, পাসপোর্টসহ নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ থাকবে এবং ২৬ ডিসেম্বরের পর পুনরায় কার্যক্রম শুরুর কথা জানানো হয়েছে।
 

বুধবার (২৪ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানায় ভারতে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলো। বন্ধকালীন সময়ে ভারতজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে ভিসা সাক্ষাৎকার, পাসপোর্ট প্রক্রিয়াকরণ, নথি যাচাইসহ সব ধরনের অ-জরুরি কনস্যুলার সেবা স্থগিত থাকবে। তবে জরুরি প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে ব্যবস্থা নেওয়া হতে পারে।
 

মার্কিন দূতাবাস তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, প্রেসিডেন্সিয়াল এক্সিকিউটিভ অর্ডারের আওতায় ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর ভারতে যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক মিশন বন্ধ থাকবে। এই ছুটির মেয়াদ শেষ হওয়ার পর ২৬ ডিসেম্বর থেকেই স্বাভাবিক কনস্যুলার কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ক্রিসমাস উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নির্বাহী আদেশ জারি করেন, যার মাধ্যমে ক্রিসমাসের আগের দিন ও পরের দিন অধিকাংশ ফেডারেল কর্মচারীর জন্য ছুটি ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি দপ্তর ও বিদেশি কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।
 

তবে আদেশে এটিও বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা বা জরুরি জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট কিছু অফিস ও স্থাপনা প্রয়োজন অনুযায়ী খোলা রাখার ক্ষমতা নির্বাহী বিভাগের প্রধানদের হাতে থাকবে।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।