ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

বিজয় দিবসে মোদির পোস্টে ভারতীয় সেনাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা, উল্লেখ নেই বাংলাদেশের স্বাধীনতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০১:২০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১২:৪৭:১৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
বিজয় দিবসে মোদির পোস্টে  ভারতীয় সেনাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা, উল্লেখ নেই বাংলাদেশের স্বাধীনতা ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। মোদির বার্তায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে স্মরণ করা হলেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কোনো উল্লেখ পাওয়া যায়নি।

মোদির পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা বিজয় দিবসে সেই সাহসী সেনাদের স্মরণ করি; যাদের সাহস ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের নিঃস্বার্থ সেবা ও অটুট সংকল্প আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে গর্বের এক মুহূর্ত খোদাই করে দিয়েছে।’

তিনি আরও উল্লেখ করেছেন, ‘এই দিনটি তাদের বীরত্বের প্রতি স্যালুট এবং তাদের অতুলনীয় মানসিক শক্তির একটি স্মারক। তাদের এই বীরত্ব ভারতীয়দের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রাণিত করে যাবে।’

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। যুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়। সেই কারণে ভারত ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবেও পালন করে।

তবে এবারের বার্তায় মোদি শুধু ভারতীয় সেনাদের বীরত্ব এবং দেশ সুরক্ষার বিষয়টিই তুলে ধরেছেন; বাংলাদেশের মুক্তিযুদ্ধের উল্লেখ নেই।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।