ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

শীতে উলের পোশাক দীর্ঘদিন ভালো রাখতে জানুন সঠিক যত্নের উপায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০৯:৪০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০৯:৪০:১৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
শীতে উলের পোশাক দীর্ঘদিন ভালো রাখতে জানুন সঠিক যত্নের উপায় ছবি-সংগৃহীত
শীতকালে সোয়েটার, মাফলার ও টুপির মতো উলের পোশাক নিয়মিত ব্যবহারের কারণে সঠিক পরিচর্যা না হলে দ্রুত রোঁয়া ওঠা, ফ্যাব্রিক পাতলা হয়ে যাওয়া কিংবা রং নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই শীতজুড়ে উলের পোশাক আরামদায়ক ও টেকসই রাখতে ব্যবহার ও সংরক্ষণের পাশাপাশি কিছু নির্দিষ্ট যত্ন নেওয়া জরুরি।
 
শীতের শুরুতে আলমারি থেকে উলের পোশাক বের হলেও সেগুলো প্রতিদিন ধোয়ার প্রয়োজন নেই। বরং ঘন ঘন ধোয়া উলের ফাইবার দুর্বল করে দেয়। টানা কয়েকদিন ব্যবহারের পর গন্ধ অনুভূত হলে ঠাণ্ডা পানিতে অল্প শ্যাম্পু বা মাইল্ড লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে সোয়েটার ১৫–২০ মিনিট ভিজিয়ে হালকাভাবে চিপে পানি ঝরিয়ে নেওয়াই যথেষ্ট। সাধারণভাবে মাসে একাধিকবার না ধুয়ে নির্দিষ্ট বিরতিতে ধোয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
 
মোটা উলের সোয়েটার, জ্যাকেট, কোট কিংবা চাদরের ক্ষেত্রে পুরো পোশাক না ধুয়ে প্রয়োজন অনুযায়ী স্পট ক্লিনিং বেশি কার্যকর। কোথাও দাগ পড়লে সেই জায়গায় অল্প মাইল্ড ডিটারজেন্ট লাগিয়ে আলতোভাবে পরিষ্কার করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়া যেতে পারে। ভালো মানের উলের পোশাক মাসে একবার অথবা শীত শেষে ড্রাই ক্লিনিং করানো নিরাপদ বলে ধরা হয়।
 
দীর্ঘদিন না ধুলে উলের পোশাকে অস্বস্তি তৈরি হতে পারে। এ ক্ষেত্রে কয়েক দিন পরপর হালকা রোদে দেওয়া যেতে পারে, তবে সরাসরি তীব্র রোদ এড়িয়ে চলাই ভালো। অতিরিক্ত রোদে রং ফিকে হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি উলের পোশাক ঝুলিয়ে না রেখে ভাঁজ করে সংরক্ষণ করলে ফ্যাব্রিকের আকার ও স্থায়িত্ব দীর্ঘদিন বজায় থাকে।
 
সঠিক ধোয়া, পরিষ্কার ও সংরক্ষণের মাধ্যমে শীতজুড়ে উলের পোশাক যেমন আরামদায়ক থাকে, তেমনি বছর বছর ব্যবহারযোগ্যও হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।