ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

দুর্নীতির মামলায় নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনার পর তেল আবিবে ব্যাপক বিক্ষোভ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ১০:৫৫:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ১০:৫৫:২৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
দুর্নীতির মামলায় নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনার পর তেল আবিবে ব্যাপক বিক্ষোভ ছবি সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলমান দুর্নীতির মামলাগুলো থেকে পূর্ণ ক্ষমার আবেদন করার পর তেল আবিবজুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জে়াগের বাসভবনের সামনে হাজারো মানুষ জড়ো হয়ে এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ জানায়। এখন পর্যন্ত কোনো রায় না হলেও দোষ স্বীকার না করেই ক্ষমা চাওয়ার ঘটনায় দেশজুড়ে সমালোচনা বাড়ছে।

৭৬ বছর বয়সি নেতানিয়াহু ঘুষ, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের তিনটি মামলায় দীর্ঘদিন ধরে বিচারাধীন। প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিরোধী দলীয় এমপি নাআমা লাজিমিসহ অনেকেই এ বিক্ষোভে যোগ দেন। একজন প্রতিবাদকারী কয়েদিদের মতো কমলা পোশাক পরে অংশ নেন, আবার অনেকে কলার স্তূপ সাজিয়ে ব্যঙ্গাত্মকভাবে প্রতিক্রিয়া জানান।

সরকারবিরোধী আন্দোলনের মুখপাত্র শিকমা ব্রেসলার বলেন, “তিনি কোনো দায় স্বীকার না করেই বিচার বন্ধ করতে চাইছেন। দেশকে যেভাবে বিভক্ত করা হয়েছে, তার কোনো মূল্য তিনি দিচ্ছেন না। ইসরাইলের ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে।”

নেতানিয়াহু বরাবরই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।

তার আইনজীবীরা প্রেসিডেন্টের কার্যালয়ে পাঠানো চিঠিতে উল্লেখ করেন, নেতানিয়াহু এখনও বিশ্বাস করেন—আইনি প্রক্রিয়ায় তিনি বেকসুর খালাস পাবেন। লিকুদ পার্টি থেকে প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় নেতানিয়াহুও জানান, “দেশের মঙ্গল কামনা করেন যারাই, তারা এ উদ্যোগকে সমর্থন করবেন বলে আশা করি।”

প্রেসিডেন্ট হার্জে়াগের কার্যালয় জানায়, রোববারই তারা নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনার চিঠি পেয়েছে। এর আগে গত মাসের শুরুতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুকে ক্ষমা দেওয়ার সম্ভাবনা বিবেচনায় নিতে হার্জে়াগের কাছে চিঠি পাঠিয়েছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।