বাংলাদেশ-শ্রীলঙ্কা অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ১০:০৩:২৮ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ১০:০৩:২৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪২ বার পঠিত
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে বিদ্যমান সুযোগগুলো আরও কার্যকরভাবে কাজে লাগাতে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে দুদেশ। বৃহস্পতিবার (৩ জুলাই) বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাককোডি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হলে এ বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় দেশের জনগণের কল্যাণে নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। এ সময় নতুন দায়িত্ব গ্রহণ করায় হাইকমিশনার পররাষ্ট্র সচিবকে অভিনন্দন জানান।
বৈঠকে বাণিজ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা এবং পর্যটনসহ দ্বিপাক্ষিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশি ওষুধ কীভাবে শ্রীলঙ্কায় রপ্তানি করা যায় এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শ্রীলঙ্কার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কীভাবে আরও সহজলভ্য করা যায়—এসব বিষয় উঠে আসে।
পররাষ্ট্র সচিব চলতি বছরের শেষদিকে অনুষ্ঠেয় পরবর্তী পররাষ্ট্র দফতর পরামর্শ (এফওসি) সভার জন্য শ্রীলঙ্কার প্রস্তাবকে স্বাগত জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।