ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভায় ২০২৫–২৬ অর্থবছরের জন্য ২৮ কোটি, ৮ লক্ষ ২৪ হাজার ৯২২ টাকার বাজেট ঘোষণা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা।

বোয়ালখালী পৌরসভার ২৮ কোটি টাকার বাজেট ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৭:১৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৭:১৮:৫৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১ বার পঠিত
বোয়ালখালী পৌরসভার ২৮ কোটি টাকার বাজেট ঘোষণা চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভায় ২০২৫–২৬ অর্থবছরের জন্য ২৮ কোটি, ৮ লক্ষ ২৪ হাজার ৯২২ টাকার বাজেট ঘোষণা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা।
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভায় ২০২৫–২৬ অর্থবছরের জন্য ২৮ কোটি, ৮ লক্ষ ২৪ হাজার ৯২২ টাকার বাজেট ঘোষণা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা।
 
গতকাল সোমবার দুপুরে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার সভাপতিত্বে পৌর সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, জনগণের ভোগান্তি কমিয়ে কাঙ্ক্ষিত নাগরিক সেবা পৌঁছে দিতে হলে সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে বাজেট প্রণয়ন অপরিহার্য। সেইসঙ্গে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন তিনি। ইউএনও জনতার পরামর্শ ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়ে বলেন, জনগণের মতামত বিবেচনায় নিয়েই সেবা খাতকে অগ্রাধিকার দিতে হবে।
 
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুনুর রশীদসহ পৌর সহায়ক কমিটির সদস্যবৃন্দ। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সভাপতি ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধীর বড়ুয়া, প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ–সভাপতি অ্যাডভোকেট সেলিম চৌধুরী,কাজী আয়েশা ফারজানা, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী এবং সাংবাদিক শাহ আলম বাবলুসহ স্থানীয় সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ। পৌরসভার প্রশাসনিক পর্যায়ে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি ধর, উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান ও হিসাবরক্ষক মজিবুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা–কর্মচারীবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।