ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রতিষ্ঠানের সেলসম্যানের বিরুদ্ধে ২ কোটি টাকার আত্মসাতের অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৭:১৫:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৭:১৫:১২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
মালয়েশিয়ায় বাংলাদেশি প্রতিষ্ঠানের সেলসম্যানের বিরুদ্ধে ২ কোটি টাকার আত্মসাতের অভিযোগ সংগৃহীত ছবি

মালয়েশিয়াভিত্তিক বাংলাদেশি প্রতিষ্ঠান জাজিরা (এম) এনডিএস বিএইচডি-এর সেলসম্যান মো. সোহাগের বিরুদ্ধে প্রায় ২ কোটি ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সোহাগের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের কালিন্দি এলাকায়।
 

অভিযোগ অনুযায়ী, আত্মসাৎ করা টাকা ফেরত না দেওয়ার জন্য সোহাগ নতুন কৌশল হিসেবে প্রতিষ্ঠানের মালিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় মিথ্যা অপহরণ মামলা দায়ের করেন।
 

বৃহস্পতিবার রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন প্রতিষ্ঠানটির মালিক আজমের ভাতিজা মো. আজিজুল। তিনি আত্মসাৎকৃত অর্থ ফেরত ও মিথ্যা মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান।
 

আজিজুল জানান, আত্মসাৎকৃত অর্থের মধ্যে সোহাগ তার মায়ের ডাচ্ বাংলা ব্যাংক অ্যাকাউন্টে ৯৬ লাখ টাকা পাঠিয়েছেন। বাকি অর্থ তার বোনের অ্যাকাউন্টের মাধ্যমে দেশে পাঠানো হয়। এ ঘটনায় গত সেপ্টেম্বরে মালয়েশিয়ায় সোহাগের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।
 

কেরানীগঞ্জে স্থানীয়ভাবে অনুষ্ঠিত এক শালিসি বৈঠকে সোহাগের মা জয়নব বেগম বিষয়টি স্বীকার করেন। তিনি ব্যাংকের মাধ্যমে ২২ লাখ টাকা এবং নগদ ১০ লাখ টাকা ফেরত দেন। তবে বাকি টাকা পরিশোধে গড়িমসি করলে তিনি দাবি করেন, তার ছেলে অপহৃত হয়েছেন এবং সে অভিযোগে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।