ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলার নিন্দা জানাল ইউরোপীয় ইউনিয়ন, হিজবুল্লাহকে সংযমের আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ১০:১৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ১০:১৬:০০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলার নিন্দা জানাল ইউরোপীয় ইউনিয়ন, হিজবুল্লাহকে সংযমের আহ্বান ছবি সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরাইলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহসহ সংশ্লিষ্ট সব পক্ষকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে। শনিবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে ইইউর পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনুনি এই আহ্বান জানান।
 

ইইউ জানায়, ইসরাইলকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব এবং ২০২৪ সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকারী সকল সামরিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। আনুনি বলেন, “আমরা লেবাননের সব পক্ষকে, বিশেষ করে হিজবুল্লাহকে, এমন কোনো পদক্ষেপ বা প্রতিক্রিয়া থেকে বিরত থাকার অনুরোধ করছি যা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করতে পারে।”
 

এর আগে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইসরাইল দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা শুরু করে। দেশটির দাবি, হিজবুল্লাহ আবারও সক্রিয় হওয়ায় ওই গোষ্ঠীর সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। হামলার পর ইসরাইলি সেনাবাহিনী সীমান্ত এলাকার চারটি গ্রামের বাসিন্দাদের ভবন খালি করতে নির্দেশ দেয়, জানায় তারা হিজবুল্লাহর সামরিক অবকাঠামো টার্গেট করছে।
 

অন্যদিকে, লেবাননের সেনাবাহিনী অভিযোগ করেছে—ইসরাইলের এই হামলা দেশটির স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে চালানো হয়েছে এবং যুদ্ধবিরতির আওতায় সেনা মোতায়েন কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করা হয়েছে।
 

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন। একইভাবে, ইরান শুক্রবার এক বিবৃতিতে এ হামলাকে ‘বর্বর’ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানায়।
 

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এ সংঘাত লেবানন-ইসরাইল সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।