ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

গাজায় যুদ্ধবিরতির পরও ত্রাণের বিলম্বে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা, পূর্ণ প্রবেশাধিকার চায় জাতিসংঘ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১০:৪৫:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১০:৪৫:৫১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
গাজায় যুদ্ধবিরতির পরও ত্রাণের বিলম্বে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা, পূর্ণ প্রবেশাধিকার চায় জাতিসংঘ ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজা উপত্যকায় মানবিক সংকট কমেনি। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, ইসরাইলি বিধিনিষেধের কারণে খাদ্য ও অন্যান্য সহায়তা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না। সংস্থার জ্যেষ্ঠ মুখপাত্র আবির ইতিফা সতর্ক করেছেন, সীমিত ক্রসিংয়ের কারণে সাহায্য সরবরাহে দেরি হচ্ছে এবং গাজার মানুষ এখনও চরম ক্ষুধার মুখে রয়েছে।
 

ইতিফা বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সহায়তা কার্যক্রম কিছুটা বাড়লেও গাজায় মাত্র দুটি সীমান্ত ক্রসিং খোলা থাকায় তা প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়। তিনি বলেন, “আমরা সময়ের সাথে প্রতিযোগিতায় আছি। শীত আসছে, অথচ মানুষ এখনও ক্ষুধার্ত। আমাদের পূর্ণ প্রবেশাধিকার প্রয়োজন—সব ক্রসিং খুলে দিতে হবে।”
 

ডব্লিউএফপি বর্তমানে গাজা জুড়ে ৪৪টি খাদ্য বিতরণ কেন্দ্র পরিচালনা করছে। সংস্থাটি জানিয়েছে, ১০ অক্টোবর যুদ্ধবিরতির পর থেকে তারা দশ লক্ষাধিক ফিলিস্তিনিকে খাদ্য সহায়তা দিয়েছে। তবে উত্তরের এলাকাগুলোতে পৌঁছানো এখনও কঠিন। উত্তর গাজায় প্রবেশ বন্ধ থাকায় ত্রাণ কনভয়গুলোকে দক্ষিণের দীর্ঘ ও জটিল পথ ধরে চলতে হয়, ফলে সহায়তা পৌঁছাতে সময় লেগে যাচ্ছে।
 

জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, পূর্ণ মাত্রায় ত্রাণ কার্যক্রম চালাতে হলে উত্তরাঞ্চলীয় ক্রসিংগুলো খুলে দেওয়া জরুরি। এতে শুধু খাদ্য নয়, ওষুধ ও জরুরি সরঞ্জামও দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছানো সম্ভব হবে।
 

ইতিমধ্যে ইসরাইলি বাহিনী তথাকথিত ‘হলুদ রেখা’ থেকে সরে যাওয়ার পর বহু ফিলিস্তিনি গাজার উত্তরাঞ্চলে নিজেদের ভাঙাচোরা ঘরে ফিরে যেতে শুরু করেছেন। তবে চলমান সংকটে তাদের বেঁচে থাকা এখনও মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।