ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ভেনেজুয়েলায় মাদুরোর ক্ষমতার দিন শেষের পথে: ট্রাম্প

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৫:২৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৫:২৯:০৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
ভেনেজুয়েলায় মাদুরোর ক্ষমতার দিন শেষের পথে: ট্রাম্প ছবি সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতার দিন শেষের পথে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি।
 

রোববার (২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ-এর জনপ্রিয় অনুষ্ঠান ৬০ মিনিটস-এর সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ায় দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে, এমন প্রেক্ষাপটে এই বক্তব্য বিশেষ গুরুত্ব পেয়েছে।
 

সাক্ষাৎকারে সঞ্চালক নোরা ও’ডনেল জানতে চান, মাদুরোর প্রেসিডেন্ট হিসেবে সময় কি শেষের পথে? জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি তাই মনে করি।” তবে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধ করতে যাচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি এখনই তা বলব না, তবে এটা সম্ভব।”
 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে। তবে ট্রাম্প এসব খবর অস্বীকার করে বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
 

উল্লেখ্য, ট্রাম্প সম্প্রতি যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ বৃদ্ধির জন্য ভেনেজুয়েলাকে দায়ী করেছেন। তার অভিযোগ, মেক্সিকো উপসাগর হয়ে মাছ ধরার নৌকার আড়ালে মাদক ও অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। এ অভিযোগে সেপ্টেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্র অন্তত ১৪টি হামলা চালিয়েছে, যাতে ৬৪ জনেরও বেশি নিহত হয়েছেন। তবে মানবাধিকার সংগঠনগুলো এসব হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে সমালোচনা করেছে।
 

সূত্র: আলজাজিরা


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।