ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

চট্টগ্রামের জন্য তৈরি হচ্ছে ৬০ হাজারের বেশি ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১১:৪২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১১:৪২:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
চট্টগ্রামের জন্য তৈরি হচ্ছে ৬০ হাজারের বেশি ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল ভোটগ্রহণ প্রস্তুতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের ১৬ আসনে ভোটগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে ৬০ হাজারেরও বেশি ভোটগ্রহণ কর্মকর্তার (প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার) প্যানেল তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন থানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা।
 
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরির জন্য চট্টগ্রামের সকল সরকারি–স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মকর্তা ও শিক্ষকদের নামের তালিকা চেয়ে চিঠি দিয়েছিল চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস।
 
প্রতিষ্ঠানে কর্মরতদের নামের তালিকা ২৫ সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে পাঠানোর জন্য নির্দেশনা দেয়া হয়। চিঠি পাওয়ার পর সকল প্রতিষ্ঠান থেকে কর্মকর্তাদের নামের তালিকা জেলা নির্বাচন অফিসে পাঠানো হয়।
 
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কর্মকর্তাদের নামের তালিকা পাওয়ার পর চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের সংশ্লিষ্ট থানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদেরকে আসন ভিত্তিক ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল তৈরির দায়িত্ব দেয়া হয়। এখন পুরোদমে প্যানেল তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন তারা।
 
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে থেকে জানা গেছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ভোটগ্রহণের জন্য লাগবে মোট ৪৪ হাজার ভোটগ্রহণ কর্মকর্তা। কিন্তু এর জন্য মোট ৬৬ হাজারের বেশি ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল তৈরি করা হচ্ছে।
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ২০ অক্টোবর চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ স্বাক্ষরিত চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্র এবং ১২ হাজার ৩৮৭টি ভোটকক্ষ (বুথ) চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।
 
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে প্রকাশিত চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকায় দেখা গেছে, চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে এবার ভোটকেন্দ্র কমেছে ৫৮টি এবং ভোটকক্ষের (বুথের সংখ্যা) সংখ্যা কমেছে ১হাজার ৩৪৫টি। প্রকাশিত তালিকায় দেখা গেছে, ১২হাজার ৩৮৭টি বুথের মধ্যে পুরুষ বুথের সংখ্যা ৫হাজার ৮৪৫টি এবং মহিলা বুথের সংখ্যা ৬হাজার ৬৪২টি। এরমধ্যে অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ৮৫৭টি।
 
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৬ আসনে ১হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রের জন্য ১হাজার ৯৬৫ জন প্রিসাইডিং অফিসার এবং ১২হাজার ৩৮৭টি ভোটকক্ষের জন্য ১২হাজার ৩৮৭ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ২৪হাজার ৭৭৪জন পোলিং অফিসারসহ আরও অতিরিক্ত ১০ শতাংশ ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল তৈরি করা হবে।
 
এই ব্যাপারে চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ আজাদীকে বলেন, নির্বাচন কমিশন থেকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় প্যানেল তৈরির নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।