ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

বালিয়াড়িতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১১:৩৮:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১১:৩৯:২৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
বালিয়াড়িতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ কক্সবাজারে উচ্ছেদ অভিযান
কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট এলাকায় বালিয়াড়ি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলাতলীর স্যান্ডি বিচসহ আশেপাশের এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কউক সচিব সানজিদা বেগমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বালিয়াড়িতে নির্মিত একাধিক দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়।
 
কউক সচিব সানজিদা বেগম বলেন, এই এলাকায় কোনো ভবন নির্মাণের অনুমতি ছিল না। তাই উচ্ছেদ অভিযানের মাধ্যমে অবৈধ ও অনুমোদনবিহীন ভবন অপসারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছিল এবং সে নোটিশের কপি কউকের নথিতে সংরক্ষিত আছে। কিন্তু তারা বিষয়টি আমলে না নেওয়ায় আজ স্থাপনাগুলো অপসারণ করা হয়েছে। বালিয়াড়িতে থাকা অন্যান্য সরকারি–বেসরকারি স্থাপনা উচ্ছেদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কউক সচিব বলেন, সব স্থাপনা পর্যায়ক্রমে দেখা হবে। একসঙ্গে সবকিছু করা সম্ভব নয়।
 
এদিকে সৈকতে বাঁশ–কাঠ দিয়ে তৈরি ইকো সিস্টেম রেস্টুরেন্ট উচ্ছেদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহলের অভিযোগ, কক্সবাজার সৈকতের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় আরো অনেক বড় বড় দালান থাকলেও সেগুলোর দিকে কউক নজর না দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিষ্ঠানগুলো উচ্ছেদের নামে গুঁড়িয়ে দিচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।