ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ঋণের কিস্তি ছাড়বে না আইএমএফ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ১১:০৩:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ১১:০৩:২৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ঋণের কিস্তি ছাড়বে না আইএমএফ ছবি: সংগৃহীত

বাংলাদেশে নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আর কোনো ঋণের কিস্তি ছাড়তে চায় না বলে ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এ অবস্থান স্পষ্ট করেছে আইএমএফ।
 

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, ঋণের বাকি অর্থ না এলেও বর্তমানে বাংলাদেশের অর্থনীতি সেই চাপ সামলাতে সক্ষম। তার ভাষায়, “নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, যদি আমরা নীতিগত শর্তগুলো পূরণ করি, তাহলে রিভিউ সম্পন্ন হওয়া উচিত। তবে আইএমএফের মত হলো—নতুন সরকার আসবে, তাদের অবস্থান কী হবে, সেটির নিশ্চয়তা প্রয়োজন, যা একভাবে গ্রহণযোগ্য।”
 

রিজার্ভ ঘাটতি সামলাতে ২০২৩ সালে বাংলাদেশকে ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন দেয় আইএমএফ। পরের বছর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে অতিরিক্ত ৮০ কোটি ডলারের একটি নতুন চুক্তি করে। তবে এ পর্যন্ত ৫৫০ কোটির মধ্যে বাংলাদেশ পেয়েছে মাত্র ৩৬০ কোটি ডলার। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই কিস্তি ছাড়ে গতি শ্লথ হয়ে পড়ে।
 

গভর্নর মনসুর বলেন, “অর্থনৈতিক সূচকে বাংলাদেশ বর্তমানে ভালো অবস্থানে রয়েছে। তারপরও ঋণের অর্থ ছাড়ে দেরি হলে উন্নয়ন সহযোগীদের আস্থার প্রশ্ন উঠবে।” তিনি আরও যোগ করেন, “আইএমএফ প্রোগ্রামে থাকা বাধ্যতামূলক নয়। এখন আমাদের অর্থনীতি অনেক স্থিতিশীল। টাকার তেমন প্রয়োজন নেই, বরং দরকার নীতিগত সহায়তা—একটি কার্যকর পলিসি এজেন্ডা বাস্তবায়ন।”
 

চলতি মাসের শেষ দিকে আইএমএফ মিশন বাংলাদেশ সফরে আসবে, যেখানে ঋণচুক্তির শর্ত পূরণ ও পরবর্তী কিস্তি ছাড়ের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।