ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

নিউইয়র্কে পুলিশের বাধায় আটকাল ম্যাক্রোঁর গাড়ি, ট্রাম্পকে ফোনে সমাধান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ১২:১৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ১২:১৪:১৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
নিউইয়র্কে পুলিশের বাধায় আটকাল ম্যাক্রোঁর গাড়ি, ট্রাম্পকে ফোনে সমাধান ছবি সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর গাড়িবহর শহরের রাস্তায় পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় তিনি নিজে গাড়ি থেকে নেমে পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বললেও নিরাপত্তাজনিত কারণে তাকে রাস্তা ছেড়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি।
 

পরিস্থিতি সামাল দিতে ম্যাক্রোঁ সরাসরি ফোন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। পরে সেই ফোনকলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়। নিউইয়র্ক টাইমস ও গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই ঘটনা নিশ্চিত করেছে।
 

প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর ওই সড়ক দিয়ে অতিক্রম করছিল। তার নিরাপত্তা নিশ্চিত করতে অন্য যানবাহনের চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। এতে অন্যান্যদের মতো ফরাসি প্রেসিডেন্টও আটকা পড়েন।
 

ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর কিছু সময়ের মধ্যেই রাস্তা খুলে দেওয়া হলেও পুরোটা গাড়িতে যেতে পারেননি ম্যাক্রোঁ। তাকে বাকি পথ হেঁটে এগোতে হয়।
 

জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন ঘিরে নিউইয়র্কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শহরে অবস্থান করায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।