ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রাবিতে রাকসু নির্বাচন পেছানোয় ছাত্রশিবিরের বিক্ষোভ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০২:৩৬:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০২:৩৬:২৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
রাবিতে রাকসু নির্বাচন পেছানোয় ছাত্রশিবিরের বিক্ষোভ

রাকসু, হল সংসদ ও সিনেট নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাকসু কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিতেই বারবার নির্বাচন স্থগিত করছে রাকসু নির্বাচন কমিশন।
 

সংবাদ সম্মেলনে শাখা সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, কমিশনের এমন একতরফা সিদ্ধান্ত তারা মানতে রাজি নন। তার দাবি, আগামী ১৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে, সেটিও পরিবর্তনের আশঙ্কা রয়েছে। সংগঠনটির সভাপতি ও রাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদও একই অভিযোগ তোলেন। তিনি বলেন, এর আগেও দফায় দফায় তারিখ পরিবর্তন এবং মনোনয়ন ফরম বিতরণের সময়সীমা বাড়ানো হয়েছে একটি দলের সুবিধার্থে।
 

অভিযোগের বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম জানান, আরোপিত অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, চলমান শাটডাউন এবং পোষ্য কোটা আন্দোলনের কারণে শিক্ষক-কর্মী সরবরাহে জটিলতা তৈরি হয়েছিল। এ কারণে তারিখ পরিবর্তন হলেও নির্বাচন আয়োজনের প্রস্তুতি অব্যাহত রয়েছে এবং আগামী ১৬ অক্টোবর উৎসবমুখর পরিবেশে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 

এদিকে বিক্ষোভ মিছিলে শাখা ও বিভিন্ন হল ইউনিটের নেতৃবৃন্দসহ প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভ শেষে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তারা শিগগিরই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে এবং নতুন কর্মসূচি ঘোষণা করবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।