ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ঢাবি শিক্ষার্থীদের নিয়ে ফজলুর রহমানের মন্তব্যে ডাকসুর তীব্র নিন্দা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৯:১২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৯:১২:০৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
ঢাবি শিক্ষার্থীদের নিয়ে ফজলুর রহমানের মন্তব্যে ডাকসুর তীব্র নিন্দা ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর শিক্ষার্থীদের নিয়ে বিএনপির স্থগিত হওয়া উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
 

রোববার (২১ সেপ্টেম্বর) ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, ঢাবি নির্বাচন-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের নিয়ে ফজলুর রহমানসহ বিএনপির শীর্ষ পর্যায় থেকে অবমাননাকর বক্তব্য দেওয়া হয়েছে। এসব মন্তব্যে শিক্ষার্থীদের ‘বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক’, ‘দাসী’, ‘পশ্চাদপদ’ বলে আখ্যায়িত করা হয়েছে। এমনকি ঢাবিকে ‘হাটহাজারি মাদরাসায় রূপান্তরিত’ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
 

ডাকসু মনে করে, এ ধরনের বক্তব্য বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং শিক্ষার্থীদের মর্যাদাহানি ঘটায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক ও মুক্তচিন্তার চর্চার কেন্দ্র, যেখানে ভিন্ন ধর্ম, জাতি ও মতাদর্শের শিক্ষার্থীরা সমান মর্যাদায় শিক্ষা গ্রহণ করছে। শতবর্ষ পেরিয়ে আসা এই প্রতিষ্ঠান দেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের সূতিকাগার হিসেবেও পরিচিত।
 

ডাকসু বলেছে, রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া এমন বিভেদমূলক মন্তব্য কেবল শিক্ষার্থীদের জন্য নয়, বরং বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের অবমাননা। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
 

সংগঠনটি আরও জানিয়েছে, ঢাবির মর্যাদা ও শিক্ষার্থীদের অধিকার অক্ষুণ্ণ রাখতে যেকোনো বর্ণবাদী ও অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে ডাকসু দৃঢ় অবস্থান ধরে রাখবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।