ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

টেকনাফে বিএনপি নেতাকে জবাই করে হত্যা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৯:৪৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৯:৪৪:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
টেকনাফে বিএনপি নেতাকে জবাই করে হত্যা নিহত ইমদাদ হোসেন
কক্সবাজারের টেকনাফে বিয়ের অনুষ্ঠানে কথা–কাটাকাটি জেরে ছুরিকাঘাতের পর জবাই করে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ভোররাতে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইমদাদ হোসেন (৪৭) টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার বাসিন্দা মৃত আলী হোসেনের ছেলে। তিনি পৌর বিএনপির ৭ নং ওয়ার্ডের যুগ্ম–সাধারণ সম্পাদক। নিহতের ছোট ভাই শামসু আলম বলেন, বৃহস্পতিবার রাতে পৌরসভার উত্তর জালিয়াপাড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে মদ্যপানকে কেন্দ্র করে একই এলাকার আব্দুর রহমানের সঙ্গে আমার বড় ভাই ইমদাদ হোসেনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ইমদাদ হোসেন ঘটনাস্থল থেকে সরে গিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান পানের দোকানে চলে যায়। এর কিছুক্ষণ পরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে একই এলাকার বাসিন্দা কামাল হোসন ও নুরুল ইসলামের নেতৃত্বে আব্দুর রহমান, মো. ইসমাইল, মো. শফিক, মো. হামিদ ও সৈয়দ আলমসহ আরও ৪/৫ জন মিলে প্রথমে ইমদাদ হোসেনকে উমর ছিদ্দিক মেম্বারের বাড়ি সংলগ্ন সড়কের সামনে ছুরিকাঘাত করে। তবে মৃত্যু নিশ্চিত করতে তাকে আবার জবাই করে। এ সময় বিষয়টি দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হত্যাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
 
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আলভী বলেন, ভোর রাত ৫টার দিকে ইমদাদ হোসেন নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
 
এ বিষয়ে টেকনাফ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, স্থানীয় লোকজন ঘটনার পর কামাল হোসেন নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।