ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ৪৭০ জন নিয়োগ, আবেদন শুরু ২০ সেপ্টেম্বর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০২:০৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০২:০৫:৪৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ৪৭০ জন নিয়োগ, আবেদন শুরু ২০ সেপ্টেম্বর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ১৬তম গ্রেডের দুই পদে মোট ৪৭০ জন নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধিদপ্তরের অন্তর্ভুক্ত বিভিন্ন দপ্তরে এসব নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে এবং চলবে ১২ অক্টোবর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুটি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নেওয়া হবে ২২৪ জন এবং অফিস সহকারী পদে নিয়োগ দেওয়া হবে ২৪৬ জন। উভয় পদের জন্য বেতন স্কেল নির্ধারিত হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত (সরকারি বেতন স্কেল অনুসারে ১৬তম গ্রেড)।
 

যোগ্যতার ক্ষেত্রে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের ফলাফলে এইচএসসি বা সমমানের সনদ থাকতে হবে। অফিস সহকারী পদের জন্য প্রার্থীদের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়া দুই পদেই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টে দক্ষতা থাকা বাধ্যতামূলক।
 

চাকরিগুলো পূর্ণকালীন (অস্থায়ী) ভিত্তিতে হবে এবং নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে দেশের যেকোনো স্থানে। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর (১২ অক্টোবর ২০২৫ তারিখে নির্ধারিত SSC/সমমান সনদের ভিত্তিতে গণনা করা হবে)। বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
 

প্রার্থীদের আবেদন ফি হিসেবে প্রতিটি পদের জন্য ১১২ টাকা এবং অনগ্রসর শ্রেণির ক্ষেত্রে ৫৬ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন শুরু হওয়ার পর অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে এই ফি প্রদান করতে হবে।
 

রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার প্রার্থীরা এ নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন না। নির্ধারিত সময়সীমার মধ্যে সকল প্রার্থীকেই শুধুমাত্র অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।