ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

সেন্টমার্টিন উপকূলে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক, বিপুল পণ্য জব্দ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৭:৫৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৭:৫৮:২৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
সেন্টমার্টিন উপকূলে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক, বিপুল পণ্য জব্দ ছবি সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনী মিয়ানমারগামী অবৈধ পণ্য পাচারের সময় ১১ জনকে আটক করেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে টহল অভিযানে সন্দেহজনক একটি কাঠের বোট ধাওয়া করে আটক করা হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা, অনুপ্রবেশ প্রতিরোধ, জলদস্যুতা ও চোরাচালান দমন এবং সামুদ্রিক সম্পদ সুরক্ষায় নৌবাহিনী নিয়মিত টহল পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা হলে “এফবি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১” নামের একটি কাঠের বোটকে নৌবাহিনীর যুদ্ধজাহাজ আটক করে।

তল্লাশিতে বোট থেকে প্রায় ১৫ হাজার কেজি আলু, ৭৫০ কেজি রসুন, ২ হাজার ৫০০ কেজি ময়দা, ২ হাজার ৫০০ কেজি মসুর ডাল, ১৪ হাজার ৪০০ বোতল কোমল পানীয় (টাইগার/স্পিড), ৬০০ পিস গ্যাস লাইটার, ৮০০ পিস শেভিং ব্লেড, তিনটি মোবাইল ফোন, একটি বাইনোকুলার, একটি কম্পাস এবং ৪০০ ফুট কারেন্ট জাল জব্দ করা হয়। বোটে থাকা ১১ জন পাচারকারীকে আটক করে জাহাজে তোলা হয়।

পরে আটক ব্যক্তিরা, জব্দকৃত পণ্য ও বোটকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।