ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

রশিদপুর-৩ কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৯:৫৮:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৯:৫৮:৪৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
রশিদপুর-৩ কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডের ৩ নম্বর কূপে ওয়ার্কওভার কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৭ মিনিটে কূপটি থেকে আনুমানিক ৮ মিলিয়ন ঘনফুট হারে ১৩৩০ পিএসআইজি প্রেসারে গ্যাস প্রবাহ শুরু হয়। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, সোমবার থেকেই এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
 

রশিদপুর-৩ কূপ দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় কার্যকর করা হয়েছে। পেট্রোবাংলা আশা করছে, এখান থেকে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে। কূপটি থেকে আগামী ১০ বছরে প্রায় ২৫ দশমিক ৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে।
 

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের এই কূপে ৫ সেপ্টেম্বর প্রাথমিকভাবে প্রাকৃতিক গ্যাসের প্রবাহ নিশ্চিত করে বাপেক্স। কূপটির বড় সুবিধা হলো, এর জন্য আলাদা কোনো অবকাঠামো নির্মাণের প্রয়োজন নেই—কারণ বিদ্যমান পাইপলাইন ও প্রসেসিং প্ল্যান্ট ব্যবহার করেই সরবরাহ করা সম্ভব।
 

বর্তমানে রশিদপুর গ্যাস ফিল্ডের মোট ১১টি কূপের মধ্যে সাতটি সক্রিয় রয়েছে। এসব কূপ থেকে প্রতিদিন প্রায় ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি কৈলাশটিলা-১ ও বিয়ানীবাজার-২ কূপেও ওয়ার্কওভারের কাজ চলছে।
 

এ বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন গ্যাস সংযোজন দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্পখাতে জ্বালানি নিরাপত্তা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।