ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

কুমিল্লায় মাগরিবে নামাজে বেরিয়ে নিখোঁজ ব্যবসায়ী, পরদিন রেললাইনের পাশে মিলল লাশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৯:৫৬:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৯:৫৬:০৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
কুমিল্লায় মাগরিবে নামাজে বেরিয়ে নিখোঁজ ব্যবসায়ী, পরদিন রেললাইনের পাশে মিলল লাশ ছবি সংগৃহীত

কুমিল্লায় নামাজ পড়তে বের হওয়ার পর নিখোঁজ হওয়া এক ব্যবসায়ীর লাশ পরদিন রেললাইনের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জামশেদ ভূঁইয়া (৪৫)। তিনি নগরীর ৩ নম্বর ওয়ার্ড কালিয়াজুরী ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং স্থানীয় সাবেক কমিশনার মরহুম আব্দুল কুদ্দুস ভূঁইয়ার ছেলে।
 

পুলিশ জানায়, গত শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মাগরিবের নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হন জামশেদ ভূঁইয়া। এরপর আর তিনি ফেরেননি। তার বড় ভাই ওই রাতেই কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। রোববার বিকেলে স্থানীয়রা পালপাড়া রেললাইনের পাশে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, “ঘটনার রহস্য উদঘাটনে আমরা তদন্ত শুরু করেছি।”
 

স্থানীয়রা জানায়, মাত্র এক সপ্তাহ আগে একই এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও তার মা তাহমিনা বেগম খুন হন। অল্প সময়ের ব্যবধানে আরেকটি হত্যাকাণ্ডে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ক্রমাগত এমন অপরাধ ঘটায় নিরাপত্তাহীনতার আশঙ্কা বাড়ছে।
 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের বিচারের আওতায় আনার চেষ্টা চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।