ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

চাকসু নির্বাচন: চবিতে এমফিল-পিএইচডি শিক্ষার্থী ৩৪৮, সবাই ভোটার তালিকায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৯:৫৭:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৯:৫৭:৩২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
চাকসু নির্বাচন: চবিতে এমফিল-পিএইচডি শিক্ষার্থী ৩৪৮, সবাই ভোটার তালিকায় ছবি সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বর্তমানে এমফিল ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ৩৪৮ জন। এর মধ্যে এমফিল শিক্ষার্থী ২২২ জন এবং পিএইচডি শিক্ষার্থী ১২৬ জন। আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে তারা সবাই ভোটার হিসেবে অংশ নিতে পারবেন এবং প্রার্থী হওয়ারও সুযোগ থাকছে।
 

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে। তালিকা বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি এমফিল-পিএইচডি শিক্ষার্থী রয়েছেন কলা ও মানববিদ্যা অনুষদে—মোট ১৬৬ জন। এর মধ্যে শুধু আরবি বিভাগেই এমফিল ৫৯ এবং পিএইচডি ৩১ জন শিক্ষার্থী রয়েছেন।
 

ব্যবসায় প্রশাসন অনুষদে এমফিল ৪১ ও পিএইচডি ১৬ জন, বিজ্ঞান অনুষদে এমফিল ২০ ও পিএইচডি ২১ জন, সমাজবিজ্ঞান অনুষদে এমফিল ২২ ও পিএইচডি ১৫ জন এবং জীববিজ্ঞান অনুষদে এমফিল ১৭ ও পিএইচডি ৭ জন রয়েছেন। ইঞ্জিনিয়ারিং অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে এমফিল ১০ ও পিএইচডি ৫ জন, আর মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটে এমফিল ৬ ও পিএইচডি ২ জন শিক্ষার্থী রয়েছেন।
 

মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনেই মোট ২৮ জন প্রার্থী কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত।
 

তফসিল অনুযায়ী, এবারের নির্বাচনে প্রার্থীদের নিজ খরচে মাদক পরীক্ষা (ডোপ টেস্ট) বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষায় ফল পজিটিভ হলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
 

উল্লেখ্য, এবারের চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং প্রতিটি হল সংসদের ১৬টি পদে ভোট গ্রহণ হবে। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোট অনুষ্ঠিত হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।