ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৩ জন নিহত, ক্ষুধায় মৃতের সংখ্যা বেড়ে ৪২২

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৯:৫৪:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৯:৫৪:১২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৩ জন নিহত, ক্ষুধায় মৃতের সংখ্যা বেড়ে ৪২২ ছবি সংগৃহীত

ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটির বহু বাসিন্দা রয়েছেন। পাশাপাশি টানা খাদ্য সংকটে অনাহারে প্রাণ হারিয়েছেন আরও দুইজন। ফলে ক্ষুধায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২২-এ।
 

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, রবিবার গাজা সিটিতে অন্তত ১৬টি ভবন ধ্বংস করা হয়েছে, যার মধ্যে তিনটি বড় আবাসিক টাওয়ারও রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, নিহতদের অন্তত ৩৫ জনই স্থানীয় বাসিন্দা।
 

জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো সতর্ক করে বলছে—গাজায় কোথাও আর নিরাপদ আশ্রয় নেই। ইউএনআরডব্লিউএ জানিয়েছে, শুধু গত চার দিনেই তাদের ১০টি ভবন হামলার শিকার হয়েছে। এর মধ্যে সাতটি স্কুল ও দুটি ক্লিনিক ধ্বংস হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছিল।
 

ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্তদের অনেকেই আবারও দক্ষিণাঞ্চল আল-মাওয়াসির দিকে পালাচ্ছেন। যদিও এটিকে ‘নিরাপদ অঞ্চল’ বলা হলেও, সেখানেও একাধিকবার হামলা হয়েছে। বাস্তুচ্যুত পরিবারগুলো মারাত্মক পানির সংকট, খাবারের অভাব ও আশ্রয়ের দুরবস্থায় দিন কাটাচ্ছে।
 

ইউনিসেফ সতর্ক করে জানিয়েছে, শরণার্থী শিবিরগুলোতে মানুষের ভিড় বাড়ছে এবং মৌলিক চাহিদা পূরণে মারাত্মক সংকট তৈরি হয়েছে। এক নারীর উদাহরণ টেনে তারা জানায়, গাজা সিটি থেকে উচ্ছেদ হওয়ার পর ওই নারীকে রাস্তার ধারে সন্তান জন্ম দিতে হয়েছে।
 

ফিলিস্তিনের সরকারি গণমাধ্যম দফতর ইসরায়েলের এই হামলাকে ‘পদ্ধতিগত বোমাবর্ষণ’ ও ‘গণহত্যামূলক আগ্রাসন’ বলে নিন্দা জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।