ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি স্থগিত: কর্মস্থলে ফিরছেন কর্মকর্তা-কর্মচারীরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৭:২৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৭:২৯:২৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি স্থগিত: কর্মস্থলে ফিরছেন কর্মকর্তা-কর্মচারীরা ছবি সংগৃহীত

পল্লী বিদ্যুৎ সমিতির চলমান গণছুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে। দেশের সামগ্রিক পরিস্থিতি, জনদুর্ভোগ এবং বিদ্যুৎ উপদেষ্টার আশ্বাসের প্রতি আস্থা রেখে এই সিদ্ধান্ত নেয় সমিতি। এর ফলে সমিতির কর্মকর্তা-কর্মচারীরা আবার কর্মস্থলে যোগ দিতে শুরু করেছেন।
 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনরত পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের নেতারা। তারা জানান, সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাওয়া হচ্ছে এবং এ কারণে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

লিখিত বক্তব্যে বলা হয়, দীর্ঘ প্রায় দুই বছরের আন্দোলনের মধ্যেও পল্লী বিদ্যুৎ সমিতি কখনোই বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা বন্ধ রাখেনি। চলমান কর্মসূচিতে ৮০টি সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৩৩ হাজারেরও বেশি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে উপকেন্দ্রগুলো চালু রাখা হয়।
 

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মাঠপর্যায়ের বাস্তবতা তুলে ধরার সুযোগ না পেয়ে বারবার বিভ্রান্তিকর তথ্য বিদ্যুৎ বিভাগে দেওয়া হয়েছে। এর ফলে আন্দোলনকারীদের দেশবিরোধী শক্তি বা ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে, যা তারা প্রত্যাখ্যান করেছেন।
 

তারা আরও জানান, ২০২৪ সালের জানুয়ারি থেকে চলমান এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল গ্রাম ও শহরের বিদ্যুৎ বৈষম্য দূর করে একটি টেকসই বিতরণ ব্যবস্থা গড়ে তোলা। কিন্তু বারবার কমিটি গঠন সত্ত্বেও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অসহযোগিতা ও দমন-পীড়নের কারণে সমস্যার সমাধান হয়নি।
 

পল্লী বিদ্যুৎ সমিতির দাবিগুলোকে কেন্দ্র করে এর আগে একাধিকবার আন্দোলন হলেও আশ্বাস বাস্তবায়নের ঘাটতি ও শাস্তিমূলক ব্যবস্থার অভিযোগ থেকে উত্তেজনা তৈরি হয়। তবে বিদ্যুৎ মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনার পর অবশেষে গণছুটি কর্মসূচি স্থগিত হলো।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।