ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

শেরপুরে পিডিবির তার চুরি করতে গিয়ে গ্রেফতার ৯ কর্মকর্তা-কর্মচারী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ১১:৫২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ১১:৫২:৫১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
শেরপুরে পিডিবির তার চুরি করতে গিয়ে গ্রেফতার ৯ কর্মকর্তা-কর্মচারী ছবি সংগৃহীত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আওতাধীন একটি চলমান প্রকল্পের প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরির চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের নয়জন কর্মকর্তা ও কর্মচারী। রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালিনগর বাইপাস এলাকার ভাড়া নেওয়া এক ডিপো থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি ট্রাক, একটি পিকআপ এবং দুটি ড্রাম তার জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন ফরহাদ (৩০), রফিকুল ইসলাম (৪৪), শাকিল (২০), রঞ্জু (২৫), মোবারক (৩৪), তৈয়ব আলী (৩২), সিয়াম হাসান (১৯), আব্দুস সাত্তার (৩০) ও মোফাজ্জল হোসেন (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এমআরএম ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানটি পিডিবির বৈদ্যুতিক লাইন স্থাপনের কাজ করছিল। প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও এরই মধ্যে শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী নতুন ও উদ্বৃত্ত ক্যাবলগুলো পিডিবির কাছে হস্তান্তর করার কথা থাকলেও এগুলো আত্মসাৎ করার উদ্দেশ্যে ভোররাতে গাড়িতে করে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল।

স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে ট্রাকে লোড করা দুই ড্রাম ক্যাবলসহ নয়জনকে আটক করা হয়। মামলার বিষয়ে প্রাথমিকভাবে অনীহা দেখালেও পুলিশের চাপে প্রতিষ্ঠানটির পক্ষে আসাদুজ্জামান অভিযোগ দায়ের করেন। পরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতার শ্রমিকরা দাবি করেন, তারা প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের নির্দেশেই ক্যাবলগুলো বহন করছিলেন। তবে প্রতিষ্ঠানের আরেক প্রতিনিধি শাওন বলেন, দুর্বৃত্তরা তাদের অজান্তেই চুরির চেষ্টা করেছে।

নালিতাবাড়ী আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন বলেন, ক্যাবলগুলো পিডিবির সম্পদ এবং নিয়ম মেনে অফিসে জমা দেওয়ার কথা। চুরির কোনো সুযোগ নেই। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, চুরি করার উদ্দেশ্যে ভোরে গোপনে ক্যাবল সরানোর চেষ্টা করা হয়েছিল, তবে আলামতসহ অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।