ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

জুলাই সনদ বাস্তবায়ন: রাজনৈতিক সমঝোতা না আসায় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০২:১০:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০২:১০:৫০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
জুলাই সনদ বাস্তবায়ন: রাজনৈতিক সমঝোতা না আসায় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল

বাংলাদেশের জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও ঐক্যমত গড়ে ওঠেনি। ঐকমত্য কমিশনের তৃতীয় দফা আলোচনাতেও কোনও সিদ্ধান্ত আসে নি। ফলে রাজনৈতিক সমঝোতার আশায় কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, কমিশন আগামী ১৫ অক্টোবর পর্যন্ত কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
 

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে গঠিত ঐকমত্য কমিশনের টাইমলাইন দ্বিতীয়বারের মতো বাড়ানো হলো। জানা গেছে, কমিশনটি ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করে এবং এর মেয়াদ মূলত ছয় মাস নির্ধারিত ছিল।
 

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, সংবিধান, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে বিভিন্ন কমিশনের প্রস্তাবনা সমন্বয় করার কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। তাদের দায়িত্ব হলো রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপের সুপারিশ প্রদান।
 

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই কমিশন গঠিত হয়, যেখানে সহসভাপতির দায়িত্বে রয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ। কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।
 

গঠনের পর থেকেই কমিশনটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার ইস্যুতে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে প্রত্যেক দল নিজ নিজ অবস্থানে অনড় থাকায় কাঙ্ক্ষিত ঐক্যমত এখনও পাওয়া যায়নি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।