ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নেপালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি, জেন-জির বিক্ষোভ তীব্র

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ১১:২৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ১১:২৮:২২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
নেপালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি, জেন-জির বিক্ষোভ তীব্র ছবি: সংগৃহীত

নেপালে নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবি তুলেছে তরুণদের নেতৃত্বাধীন জেন-জি আন্দোলনের একটি অংশ। মন্ত্রিসভা সম্প্রসারণে অসন্তোষ জানিয়ে তারা রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানী কাঠমান্ডুর বালুওয়াতারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের সঙ্গে আলোচনা ছাড়াই মন্ত্রী নিয়োগ করা হয়েছে।
 

তরুণদের ‘নায়ক’ হিসেবে পরিচিত সুদান গুরুং বিক্ষোভে বলেন, জেন-জি এই সরকারকে ক্ষমতায় এনেছে, তাই তাদের উপেক্ষা করা যাবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা যদি আবার রাস্তায় নামি, কেউ আমাদের থামাতে পারবে না। আমরা যেখানে রেখেছি সেখান থেকেই তাদের উপড়ে ফেলব।’
 

গুরুং অভিযোগ করেন, আইনজীবী ওম প্রকাশ আরিয়াল নিজের প্রভাব খাটিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ নিয়েছেন। তার এ নিয়োগের বিরোধিতা করেছিল গুরুংয়ের দল। বিক্ষোভকারীরা জানান, জেন-জির মতামত না নিয়েই মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়েছে, যা তাদের আন্দোলনের মূল দাবির পরিপন্থী।
 

নেপালের ডিজিটাল ম্যাগাজিন সেতোপতি-র বরাত দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, বিক্ষোভকারীরা সুশীলা কার্কির পদত্যাগের দাবিতে স্লোগানও দেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।