ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

হামলায় আহত হওয়ার ১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুরুল হক নুর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ১১:৩৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ১১:৩৫:৩৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
হামলায় আহত হওয়ার ১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুরুল হক নুর ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত হওয়ার ১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি অ্যাম্বুলেন্সে করে বাসার উদ্দেশ্যে রওনা হন।
 

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, মেডিকেল বোর্ডের পর্যালোচনার পর নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র দেয়া হয়।
 

হাসপাতাল থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুর বলেন, তিনি এখনও পুরোপুরি সুস্থ নন এবং আপাতত বাসায় বিশ্রাম নেবেন। পরে দেশের বাইরে কোনো হাসপাতালে চিকিৎসা নেয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
 

তার স্বজনরা জানিয়েছেন, নুরকে রামপুরা মহানগর প্রজেক্ট এলাকার বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
 

গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। গুরুতর অবস্থায় তাকে ঢামেকে ভর্তি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত অবস্থায় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেয়া হচ্ছে। পরদিন সকালে তার জ্ঞান ফেরে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।