ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

নতুন সংবিধানের দাবি এনসিপির: ক্ষমতার ভারসাম্য ও গণমানুষের অধিকার নিশ্চিতের আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০২:২০:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০২:২০:৪০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
নতুন সংবিধানের দাবি এনসিপির: ক্ষমতার ভারসাম্য ও গণমানুষের অধিকার নিশ্চিতের আহ্বান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দেশের বর্তমান সংবিধানের কাঠামোয় প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি এমন একটি নতুন সংবিধানের পক্ষে মত দেন যেখানে ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে এবং সাধারণ মানুষের অধিকার সুসংহত হবে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, জুলাই সনদকে কেবল মৌখিক প্রতিশ্রুতির মধ্যে সীমিত না রেখে এটিকে আইনি ভিত্তি দেওয়া জরুরি।
 

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে যুবশক্তি আয়োজিত ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চাই’ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। আখতার হোসেন বলেন, কার্যকর গণতন্ত্রের স্বার্থে দেশের সব রাজনৈতিক দলের মধ্যে সংবিধান সংশোধন বা নতুন সংবিধান প্রণয়নে ঐকমত্য গড়ে তোলা অত্যন্ত জরুরি।
 

সেমিনারে দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন জানান, এনসিপি কোনো জোট বা রাজনৈতিক সমঝোতার অংশীদার হবে না। তবে বহুদলীয় গণতন্ত্রের জন্য উচ্চকক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির প্রবর্তনকে দলটি গুরুত্বপূর্ণ মনে করে। একই মত প্রকাশ করে আখতার হোসেনও বলেন, জনস্বার্থ রক্ষায় উচ্চকক্ষকে পিআর ভিত্তিক কাঠামোতে গড়ে তোলা সময়ের দাবি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।