ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

যশোরে ৪ মাইক্রোবাস আত্মসাতের অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০১:২২:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০১:২২:০০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
যশোরে ৪ মাইক্রোবাস আত্মসাতের অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

যশোরে জালিয়াতির মাধ্যমে চারটি মাইক্রোবাস আত্মসাতের অভিযোগে আজিজুল হক নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকা চেম্বার অব কমার্সের সদস্য শাহীনুজ্জামান এ মামলা করেন। আদালতে অভিযোগ গ্রহণ করে ঝিকরগাছা থানার ওসিকে এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রানী। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।
 

মামলার নথি অনুসারে, চুয়াডাঙ্গার জীবননগরের কোটপাড়ার বাসিন্দা শাহীনুজ্জামান ফল ও পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত। ব্যবসায়িক সম্পর্কের সূত্রে ২০২২ সালে তার পরিচয় হয় কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ঘোড়াকান্দা গ্রামের সিরাজুল হকের ছেলে আজিজুল হকের সঙ্গে। এরপর ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত শাহীনুজ্জামান প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ছয়টি রিকন্ডিশন্ড মাইক্রোবাস ক্রয় করেন এবং নিজ নামে রেজিস্ট্রেশন করেন। তবে পরবর্তীতে ২০২৩ সালের আগস্টে আজিজুল ওই গাড়িগুলোর মধ্যে দুটি ফেরত নেন।
 

অভিযোগে বলা হয়, ব্যবসায়িক লেনদেনে ড্রাগন ফল বিক্রির মুনাফা হিসেবে শাহীনুজ্জামানের কাছ থেকে আজিজুলের কাছে আরও প্রায় ১৫ কোটি ৬৫ লাখ টাকা পাওনা থাকে। কিন্তু টাকা পরিশোধের পরিবর্তে আসামি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে বাদীকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং ঋণ শোধ এড়ানোর চেষ্টা করেন। এদিকে গাড়িগুলো নিয়ে জাল চুক্তিপত্র তৈরি করে ভাড়ায় ব্যবহারের অভিযোগও ওঠে। বিষয়টি নিয়ে গত ১২ সেপ্টেম্বর ঝিকরগাছার একটি মাঠে সালিশ বৈঠকেও সমাধান হয়নি। শেষে আইনগত প্রতিকার চেয়ে শাহীনুজ্জামান আদালতের শরণাপন্ন হন।
 

বাদীর আইনজীবী রুহিন বালুজ জানান, মামলায় স্পষ্টভাবে প্রতারণা এবং জালিয়াতির চিত্র উঠে এসেছে। পাশাপাশি তৎকালীন ডিবি প্রধানের নাম ভাঙিয়ে বাদীকে বিভ্রান্ত করার অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে। আদালতের মাধ্যমে ন্যায়বিচার চাওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।