ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

কয়লাসহ তিন চোরাকারবারি ও ৫টি ট্রলিং জালসহ ১৮ জেলে আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ১১:৫৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ১১:৫৩:০৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
কয়লাসহ তিন চোরাকারবারি ও ৫টি ট্রলিং জালসহ ১৮ জেলে আটক কয়লা চোরাচালানের অভিযোগে তিনজন চোরাকারবারি ও ৫টি ট্রলিং জালসহ ১৮ জেলেকে আটক করা হয়েছে। অভিযানে কয়লা জব্দ ও অবৈধ ট্রলিংয়ের প্রমাণ পাওয়া গেছে।
নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত বিপুল পরিমাণ কয়লাসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পৃথক অভিযানে বাঁশখালীতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ৫টি জালসহ ১৮ জেলেকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পতেঙ্গা থানার চাইনিজ ঘাট এলাকায় এক বিশেষ অভিযানে ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৩টন কয়লা ও বোটসহ এই ৩ চোরাকারবারিকে আটক করে কোস্ট গার্ড। আটক ব্যক্তিরা হলেন–নূর বক্স (৫৮), মো. বেলাল (১৯) এবং মো. জাহিম (১৮)। তারা সবাই চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার বাসিন্দা ।
 
কোস্ট গার্ড জানায়, গোপন খবরের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালানো হয়। এ সময় কয়লা পরিবহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৩ টন চোরাই কয়লা এবং বোটসহ তিনজনকে আটক করা হয়।
 
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়লাগুলো চট্টগ্রামের বহির্নোঙর এলাকার একটি বাণিজ্যিক জাহাজ থেকে অসদুপায়ে কেনা হয়েছে। জব্দ করা কয়লা, চোরাচালান কাজে ব্যবহৃত বোট ও আটক চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে গোপন খবরের ভিত্তিতে গত বুধবার দিনগত রাত ১টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী শেখেরখীল মাছ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে। পরে ওই বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার ৫টি ট্রলিং জালসহ ১৮ জেলেকে আটক করা হয়। জব্দ করা আর্টিসানাল ট্রলিং বোট, জাল ও আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানায় কোস্ট গার্ড।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।