অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ১২:৩৫:৪৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ১২:৩৫:৪৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৮৪ বার পঠিত
অবৈধভাবে মজুদ করা ১২০০ লিটার পেট্রোল উদ্ধার, তিনজন গ্রেফতার। অভিযান চালিয়ে জ্বালানি জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নোয়াখালীর সদর উপজেলায় অবৈধভাবে মজুদ করা ১২০০ লিটার পেট্রোলসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩
এসময় তেল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকায় হাজী আসমত আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- লক্ষীনারায়ণপুর এলাকার চাপরাশি বাড়ির মো. শাহজাহানের ছেলে মো. মুসফিকুর রহমান মাহি (১৯), একই ওয়ার্ডের মানিক হুজুর বাড়ির জালাল উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (২৬) এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুসুদনপুর এলাকার পণ্ডিত বাড়ির মৃত ফজলুল হকের ছেলে মো. মঞ্জুর আলম (৫৩)।
পুলিশ জানায়, লক্ষীনারায়ণপুর এলাকায় হাজী আসমত আলীর বাড়ির আবুল খায়েরের বসতভিটায় অবৈধভাবে পেট্রোল মজুদের তথ্য পেয়ে ডিবি পুলিশ অভিযান চালায়। এসময় সেখান থেকে ১২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনউদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল মজুদ করে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পেট্রোল ও পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।