ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

বগুড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগের ১১ নেতা গ্রেপ্তার

নন্দীগ্রাম, শেরপুর ও দুপচাঁচিয়াসহ জেলার ছয়টি উপজেলায় ২৪ ঘণ্টার অভিযানে তাঁদের আটক করা হয়, গ্রেপ্তারদের মধ্যে দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামিও রয়েছেন।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৮:১৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৮:১৭:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
বগুড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগের ১১ নেতা গ্রেপ্তার ছবি: সংগৃহীত

বগুড়ায় নাশকতা, সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১১ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নন্দীগ্রামে চারজন, শেরপুরে দুজন, দুপচাঁচিয়ায় দুজন, শিবগঞ্জে একজন, গাবতলীতে একজন এবং কাহালুতে একজন রয়েছেন। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানান, বুধবার (২৫ নভেম্বর) রাতে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নন্দীগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী (৫০), ভাটগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি আশরাফুল ইসলাম (৫৫), বগুড়া জেলা আওয়ামী লীগের কাউন্সিলর আব্দুল আলীম (৪২) এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ (৪৫)।


দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে পৃথক অভিযান চালিয়ে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন জিয়ানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মিঠু (৩০) এবং উপজেলা যুবলীগের সহসভাপতি গোলাম রব্বানী নিরব (৫২)। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।


শিবগঞ্জ থানার এসআই আব্দুল লতিফ জানান, বুধবার দিবাগত রাতে মোকামতলা ইউনিয়নের টেপাগাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে ইউনিয়ন যুবলীগের সভাপতি আইয়ুব মন্ডলকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।


শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন কুসুম্বী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম (৪৮) এবং গাড়িদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বয়জাল হোসেন (৪৮)। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।


এদিকে, বুধবার রাত ১১টার দিকে বগুড়া শহরের হাকির মোড় এলাকা থেকে গাবতলী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমেদকে (৪৮) গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ।


বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যা ও একাধিক মামলার আসামি ফারুক আহমেদ। তিনি দুটি মামলায় সাজাপ্রাপ্ত এবং আরও কয়েকটি মামলায় পলাতক ছিলেন বলে জানান ওসি।


অন্যদিকে, কাহালু উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক রাসেদ সরদারকে (৪০) নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার নারহট্ট ইউনিয়নের নারহট্ট সরদার গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।