ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

স্টিভেনস জনসন সিনড্রোম কী, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় হতে পারে

বিরল কিন্তু প্রাণঘাতী এই রোগে ত্বক ও মুখ, চোখসহ শরীরের বিভিন্ন মিউকাস মেমব্রেন আক্রান্ত হয়, দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ১১:২০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ১১:২০:০৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
স্টিভেনস জনসন সিনড্রোম কী, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় হতে পারে ছবি— সংগৃহীত

স্টিভেনস জনসন সিনড্রোম একটি বিরল কিন্তু গুরুতর রোগ, যা সাধারণত নির্দিষ্ট কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় দেখা দিতে পারে। এ রোগে ত্বকে লালচে বা বেগুনি দাগ, ফোসকা, ত্বকের উপরিভাগ উঠে যাওয়া এবং মুখ, চোখ ও যৌনাঙ্গের মিউকাস মেমব্রেন আক্রান্ত হতে পারে। রোগটি গুরুতর পর্যায়ে পৌঁছালে দ্রুত হাসপাতালে ভর্তি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হয়।


শরীরের মোট ত্বকের কত শতাংশ আক্রান্ত হয়েছে, তার ভিত্তিতে রোগটিকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়। স্টিভেনস জনসন সিনড্রোমে শরীরের মোট ত্বকের ১০ শতাংশের কম আক্রান্ত হয়। স্টিভেনস জনসন সিনড্র্রোম ও টক্সিক এপিডারমাল নেক্রোলাইসিসের ওভারল্যাপ পর্যায়ে ১০ থেকে ৩০ শতাংশ ত্বক আক্রান্ত হয়। আর টক্সিক এপিডারমাল নেক্রোলাইসিসে আক্রান্ত ত্বকের পরিমাণ ৩০ শতাংশের বেশি হয়।


সাধারণত অ্যান্টিবায়োটিকের মধ্যে সালফোনামাইড, পেনিসিলিন, সেফালোস্পোরিন ও ফ্লুরোকুইনোলন গোত্রের ওষুধ এ রোগের কারণ হতে পারে। এ ছাড়া খিঁচুনির চিকিৎসায় ব্যবহৃত কারবামাজেপিন, ফেনিটয়েন, ল্যামোট্রিজিন ও ফেনোবারবিটল এবং ব্যথানাশক নন স্টেরয়ডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ, অ্যালোপিউরিনল ও নেভিরাপিনের সঙ্গেও রোগটির সম্পর্ক রয়েছে। তবে একই ওষুধ সেবনে সবার ক্ষেত্রে এ ধরনের প্রতিক্রিয়া দেখা যায় না।


সাধারণত নতুন ওষুধ শুরু করার এক থেকে চার সপ্তাহের মধ্যে রোগটির লক্ষণ প্রকাশ পেতে পারে। প্রাথমিক পর্যায়ে জ্বর, শরীরব্যথা, গলাব্যথা, কাশি ও দুর্বলতা দেখা দেয়। পরে ত্বকে লালচে বা বেগুনি দাগ, ফোসকা, ত্বকের উপরিভাগ উঠে যাওয়া এবং তীব্র ব্যথা বা জ্বালাপোড়া হতে পারে।


এ রোগে মুখে ঘা, ঠোঁটে রক্তক্ষরণযুক্ত ক্ষত, চোখ লাল হওয়া ও ব্যথা এবং যৌনাঙ্গে ঘা বা ক্ষত দেখা দিতে পারে। প্রস্রাবের সময় জ্বালাপোড়াও হতে পারে। মুখ, চোখ ও যৌনাঙ্গের মিউকাস মেমব্রেন আক্রান্ত হওয়া রোগটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।


স্টিভেনস জনসন সিনড্রোম একটি মেডিকেল ইমার্জেন্সি। রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়। গুরুতর রোগীদের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা বিশেষায়িত বার্ন ইউনিটে চিকিৎসার প্রয়োজন হতে পারে। চিকিৎসার শুরুতেই দায়ী ওষুধ বন্ধ করা, শরীরের তরল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখা এবং আক্রান্ত ত্বক ও ক্ষতগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হয়। পাশাপাশি ব্যথা নিয়ন্ত্রণ, পর্যাপ্ত পুষ্টি এবং চোখ আক্রান্ত হলে দ্রুত চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। রোগের তীব্রতা অনুযায়ী চিকিৎসকেরা বিভিন্ন ওষুধ প্রয়োগ করতে পারেন।


রোগটি প্রতিরোধে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয়। নতুন কোনো ওষুধ শুরু করার পর অস্বাভাবিক র‍্যাশ, জ্বর, মুখে ঘা বা ত্বকে ফোসকা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়।


বিষয়গুলো জানিয়েছেন ডা. পীযুষ পাল, সহকারী অধ্যাপক, চর্ম ও যৌনরোগ বিভাগ, গ্রীন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৯

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।