ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

তেজগাঁওয়ে ঢাবির বাস দুর্ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত, হাসপাতালে চিকিৎসা চলছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১২:০১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১২:০১:০৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২০ বার পঠিত
তেজগাঁওয়ে ঢাবির বাস দুর্ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত, হাসপাতালে চিকিৎসা চলছে দুর্ঘটনা কবলিত ঢাবির বাস। ছবি: সংগৃহীত
 

রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী একটি বাস দুর্ঘটনায় পড়ে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে এফডিসি মোড়ে মহাখালী এক্সপ্রেসওয়ে থেকে নামার পথে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা 'ক্ষণিকা'র বাসটি আগে থেকেই ফিটনেসবিহীন ছিল। উড়ালসড়ক থেকে নামার সময় হঠাৎ একটি চাকা পাংচার হয়ে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি পাশে থাকা একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খায়। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
 

দুর্ঘটনার বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছে। ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানান, খবর পাওয়ার পরপরই ডাকসু নেতারা হাসপাতালে ছুটে গেছেন এবং আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছেন।
 

ফিটনেসবিহীন বাস চলাচলের বিষয়টি নতুন করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। আহতদের বর্তমান শারীরিক অবস্থা ও ঘটনার বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।