ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র

তীব্র গরমে লোডশেডিংয়ের দাপট: গ্রামে বিদ্যুৎ থাকছে না ১০ ঘণ্টাও

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৬:২৩:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৬:২৩:৫১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৮ বার পঠিত
তীব্র গরমে লোডশেডিংয়ের দাপট: গ্রামে বিদ্যুৎ থাকছে না ১০ ঘণ্টাও ছবি: সংগৃহীত
গ্রীষ্মের তীব্র দাবদাহের সঙ্গে সঙ্গে দেশে লোডশেডিং পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। রাজধানীর তুলনায় মফস্বল ও গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট সবচেয়ে বেশি প্রকট। কোথাও কোথাও দিনে ও রাতে মিলিয়ে ৭ থেকে ১০ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ থাকছে না।

বিবিসি বাংলার তথ্য অনুযায়ী, ঢাকার বাইরের জেলাগুলোতে গত কয়েক দিনে বিদ্যুৎ পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে। মেহেরপুরের আমঝুপি এলাকার ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন বলেন, রাত থেকে ভোর পর্যন্ত চার-পাঁচবার বিদ্যুৎ যায়। দিন-রাতের অর্ধেকের বেশি সময়ই বিদ্যুৎ থাকে না। গড়ে ১০ ঘণ্টার বেশি লোডশেডিং হচ্ছে।

পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য বলছে, বর্তমানে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহে ৩০ থেকে ৪৬ শতাংশ পর্যন্ত ঘাটতি রয়েছে। লালমনিরহাট, চট্টগ্রাম ও মেহেরপুরের গ্রামাঞ্চলে পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ। তুলনামূলকভাবে শহর এলাকায় দিনে দুই থেকে তিনবার বিদ্যুৎ যাচ্ছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ চাহিদার সময়ে সারা দেশে লোডশেডিং ১ হাজার ৮০০ মেগাওয়াট ছাড়িয়ে যাচ্ছে।

পিডিবির তথ্য অনুযায়ী, এপ্রিলের শুরু থেকে দেশে দিনে ও রাতে গড়ে ১২ থেকে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গত মঙ্গলবার সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদার সময়ে উৎপাদন ছিল ১৪ হাজার ৮০ মেগাওয়াট, বিপরীতে চাহিদা ছিল ১৪ হাজার ৮০০ মেগাওয়াট। সে সময় লোডশেডিংয়ের পরিমাণ দাঁড়ায় ৬৮৮ মেগাওয়াট।

পরদিন বুধবার বিকেল তিনটায় চাহিদা ছিল ১৪ হাজার ৬০০ মেগাওয়াট, বিপরীতে উৎপাদন হয় ১২ হাজার ৬৭০ মেগাওয়াট। সে সময় লোডশেডিং বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৪৩ মেগাওয়াট, যা এ মাসে সর্বোচ্চ।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য মো. জহুরুল ইসলাম বলেন, জ্বালানি সংকটের পাশাপাশি কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সমস্যার কারণে কয়লা ও তেলের ঘাটতি তৈরি হয়েছে, ফলে চাহিদা অনুযায়ী উৎপাদন সম্ভব হচ্ছে না।

জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম বলেন, ফার্নেস অয়েল ও গ্যাসের তীব্র সংকটের পাশাপাশি বকেয়া পরিশোধের জটিলতার কারণে জ্বালানি আমদানিতেও প্রভাব পড়ছে, যা লোডশেডিং বাড়াচ্ছে।

বিদ্যুৎ সাশ্রয়ে সরকার অফিস সময় কমানো ও শপিংমল দ্রুত বন্ধের মতো উদ্যোগ নিলেও তীব্র গরমে বাড়তি চাহিদার কারণে পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছে না। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় চালুর চেষ্টা চলছে। তবে গ্যাস ও কয়লার সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত লোডশেডিং পরিস্থিতির দ্রুত উন্নতির সম্ভাবনা কম।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।