ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
৩৪ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন কারা? ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া

তথ্যের স্বাধীনতায় গুরুত্ব সরকারের: জিডিপির ভিত্তি বছর পরিবর্তনের আভাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০২:৪৯:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০২:৪৯:১২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৩১ বার পঠিত
তথ্যের স্বাধীনতায় গুরুত্ব সরকারের: জিডিপির ভিত্তি বছর পরিবর্তনের আভাস ছবি: সংগৃহীত
নিজের মতো করে তথ্য বা উপাত্ত তৈরি করতে চায় না বর্তমান সরকার। স্বাধীনভাবে কাজ করবে পরিসংখ্যান বিভাগ। আগের চেয়ে দ্রুত সময়ে ডেটা মিলবে- এমন আশ্বাস দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

সোমবার (১৩ এপ্রিল) সকালে মোট দেশজ উৎপাদন বা জিডিপি নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সেমিনারে যোগ দিয়ে তিনি এই আশ্বাস দেন।

এতে জানানো হয়, জিডিপি হিসাবের ভিত্তি বছর ২০১৫-১৬ থেকে সরিয়ে ২০২৫-২৬ অর্থবছরে নেয়া হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে নতুন সরকারের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কৌশল ঠিক হবার পর।

শুধু কাগজে-কলমে জিডিপির প্রবৃদ্ধি বাড়িয়ে দেওয়ার বিষয়ে সেমিনারে সাংবাদিকরা সমালোচনা করেন।

জবাবে বিবিএস জানায়, রাজনৈতিক কারণে নয় বাংলাদেশ ব্যাংকের সেকেন্ডারি ডেটার ওপর নির্ভর করতে হয় অনেক ক্ষেত্রে। তাই অনেক উপাত্ত সবার সাথে মেলে না।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, কৃষিতে কর্মসংস্থান বাড়লেও সেখানে ছদ্ম বেকারত্ব আছে। শিল্পে কর্মী না বাড়লে অর্থনীতিতে সঠিক জোর আসবে না। আর মানুষ যথার্থ তথ্য না পেলে অপতথ্য বাড়বে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।